রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার

প্রকাশিত - ১৮ অক্টোবর, ২০২৬   ১০:১০ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক হয়েছেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। আগামী এক বছরের জন্য তাঁকে এই দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলের সহ-অধিনায়ক করা হয়েছে ব্যাটার শবনম মোস্তারিকে।

১৮ অক্টোবর নতুন অধিনায়ক ও সহ-অধিনায়কের নাম ঘোষণা করে বিসিবি। সম্প্রতি নিগার সুলতানা জ্যোতি অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পর নাহিদার হাতে নেতৃত্ব তুলে দেওয়া হলো।

বাংলাদেশ নারী দলের অভিজ্ঞ ক্রিকেটারদের একজন নাহিদা। ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর এখন পর্যন্ত ১১৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে তাঁর শিকার ১৩২ উইকেট। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ডও তাঁর দখলে।

অন্যদিকে, সহ-অধিনায়ক শবনম মোস্তারি ২০১৯ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেকের পর এখন পর্যন্ত ৭২টি ম্যাচ খেলেছেন। বাংলাদেশের হয়ে এই সংস্করণে এক হাজার রানের মাইলফলক পেরোনো তৃতীয় ব্যাটার তিনি। তাঁর আগে এ কীর্তি গড়েছেন নিগার সুলতানা জ্যোতি ও ফারজানা হক।

নতুন নেতৃত্বে বাংলাদেশের নারী দল আগামী ১২ থেকে ২৫ নভেম্বর অনুষ্ঠিতব্য আইসিসি উইমেনস এমার্জিং নেশনস ট্রফি ২০২৬-এ অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। নাহিদা ও শবনমের নেতৃত্বে দল কেমন করে, এখন সেটিই দেখার অপেক্ষা।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।