রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

কমলা দৃঢ়চেতা, বিজ্ঞ, সুবক্তা: ন্যান্সি পেলোসি

প্রকাশিত - ২২ আগস্ট, ২০২৪   ০৯:০৫ পিএম
webnews24

প্রভাত ডেস্ক : ডেমোক্রেটিক দলের জাতীয় সম্মেলনের তৃতীয় দিন গত বুধবার বক্তব্য দেন কংগ্রেস সদস্য ন্যান্সি পেলোসি। তিনি দলটির সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসকে দৃঢ়চেতা নেতা বলে বর্ণনা করেছেন। ডেমোক্রেটিক দলের প্রভাবশালী নেতাদের একজন পেলোসি। তিনি যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নি¤œকক্ষ প্রতিনিধি পরিষদের প্রথম নারী স্পিকার ছিলেন। জো বাইডেন-কমলা হ্যারিস প্রশাসনকে আধুনিক সময়ে সবচেয়ে সফল প্রশাসনের একটি’ বলে বক্তব্য শুরু করেন পেলোসি।
পেলোসি বলেন, আমি জানি, ভাইস প্রেসিডেন্ট হ্যারিস আমাদের নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রস্তুত। আমি হ্যারিসকে কয়েক দশক ধরে চিনি। তিনি একজন দৃঢ়চেতা নেতা। একই সঙ্গে তিনি নীতি নির্ধারণে বিজ্ঞ ও সুবক্তা।
আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের প্রেসিডেন্ট নির্বাচনে শুরুতে প্রেসিডেন্ট বাইডেন তাঁর দ্বিতীয় মেয়াদের জন্য প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন। কিন্তু বয়সের কারণে তিনি আরও চার বছর দায়িত্বপালনে কতটা সক্ষম থাকবেন, তা নিয়ে প্রশ্ন ওঠে। জুন মাসের শেষ দিকে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথম বিতর্কের পর বাইডেনের সরে দাঁড়ানোর দাবি জোরালো হয়।
ডেমোক্রেটিক দল থেকে যাঁরা বাইডেনকে সরে দাঁড়াতে বলেছিলেন, তাঁদের একজন পেলোসি। বাইডেনকে সরে দাঁড়াতে রাজি করানোর পেছনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে জানা গেছে। সম্মেলনে দেয়া বক্তব্যে পেলোসি কমলার রানিং মেট টিম ওয়ালজের প্রশংসাও করেন। বলেন, ওয়ালজ যে আসন থেকে কংগ্রেস সদস্য হয়েছেন, সেটা রিপাবলিকানদের ঘাঁটি ছিল। তিনি ‘ডেমোক্র্যাট, রিপাবলিকান ও স্বতন্ত্র ভোটারদের এক করে’ সেটিকে ‘নীল’ করেছেন।
পেলোসি তাঁর বক্তব্যে ২০২১ সালের ৬ জানুয়ারি হওয়া ‘ক্যাপিটল দাঙ্গার’ প্রসঙ্গও টেনেছেন। তিনি রাজনৈতিক ওই সহিংসতাকে ‘আনন্দচিত্তে’ আলিঙ্গন করার জন্য ট্রাম্পের সমালোচনা করেন। পেলোসি বলেন, ‘কে ৬ জানুয়ারি গণতন্ত্রকে নিগ্রহ করেছিলেন, তা আমরা ভুলে যাব না। তিনি করেছিলেন। কিন্তু সেদিন কারা গণতন্ত্রকে রক্ষা করেছিলেন, সেটাও ভুলে যাবেন না। আমরা করেছিলাম।’


 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।