রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানের কঠিন প্রতিরোধের মুখে অসহায় বাংলাদেশ

প্রকাশিত - ১৩ অক্টোবর, ২০২৬   ০৩:৫৪ পিএম
webnews24

আফগানিস্তানকে ৪৭৯ রানের লক্ষ্য দিয়ে অনেকটা নির্ভারই ছিল বাংলাদেশ। চতুর্থ দিনের শেষ বিকেলে ৩ উইকেট তুলে এগিয়ে থেকেই পঞ্চম দিন শুরু করে টাইগাররা। কিন্তু শেষ দিনে আবু ধাবিতে কঠিন প্রতিরোধ গড়েছেন আফগান ব্যাটাররা। অবশ্য উইকেট থেকেও কিছুটা বাড়তি সহায়তা পাচ্ছেন তারা। পঞ্চম দিনে উইকেটে যতটা স্পিন ধরার কথা, ততটা দেখা যাচ্ছে না। ফলে মিরাজ-তাইজুলদের সহজেই খেলতে পারছেন। প্রথম সেশনে মাত্র একটা উইকেট তুলতে পেরেছে বাংলাদেশ, সেটাও পেয়েছেন পেসার এবাদত। ফলে বাকি দুই সেশনে ৬ উইকেট তুলে ম্যাচ জেতা মোটেও সহজ কাজ হবে না।

৪ উইকেট হারিয়ে আফগানিস্তানের সংগ্রহ ২১৪ রান। ৭৬ রান নিয়ে উইকেটে আছেন সেদিকুল্লাহ অটল, আরেক অপরাজিত ব্যাটার ইসমাত আলম। জয়ের জন্য আফগানিস্তানকে করতে হবে আরো ২৬৫ রান, বাংলাদেশের প্রয়োজন ৬ উইকেট।

৩ উইকেটে ১৩২ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করে আফগানিস্তান। সামনে বড় লক্ষ্য থাকায় শুরু থেকেই ড্রয়ের দিকে মনযোগ দেয় আফগানরা। সকালের সময়টুকু দেখে-শুনে পার করেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার অটল ও হাশমতউল্লাহ শাহিদি। 

একাধিকবার বোলিং পরিবর্তন করেও সাফল্যের দেখা পাচ্ছিলেন না বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বিশেষ করে স্পিনাররা হতাশ করেন। শেষদিনে উইকেটে অনেক ফাটল থাকে, যেগুলো কাজে লাগিয়ে বাড়তি টার্ন আদায় করেন স্পিনাররা। কিন্তু আবু ধাবির এই উইকেটে খুব বেশি ফাটল ধরেনি। ফলে বেশ সাদা-মাটা বোলিং করেছেন বাংলাদেশের স্পিনত্রয়ী তাইজুল-মিরাজ-নাঈম।

আবু ধাবির উইকেট ব্যাটারদের পক্ষে থাকলেও প্রচণ্ড গরমে টানা ব্যাটিং করা সহজ কাজ না। লাঞ্চের কিছুক্ষণ ক্র্যাম্পের কারণে মাঠ ছাড়তে হয়ে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।