রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

পরীমণির চন্দ্র বিলাস

প্রকাশিত - ১০ অক্টোবর, ২০২৬   ১১:২৭ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : চিত্রনায়িকা পরীমণি। বর্তমানে সিনেমায় অভিনয়ের থেকে স্যোশাল মিডিয়াতেই বেশি দেখা যায় তাকে। ফেসবুকে প্রায়ই নিজের সুন্দর মুহূর্তগুলো তুলে ধরেন তিনি। সম্প্রতি এ নায়িকা বাগান বিলাসকে সঙ্গে নিয়ে করলেন চন্দ্র বিলাস!  

রাতের স্নিগ্ধ আবহে আকাশে ভেসে থাকা উজ্জ্বল চাঁদের দিকে হাত বাড়িয়ে পোজ দিয়েছেন পরীমণি। স্যোশাল মিডিয়ায় এমন কয়েকটি ছবির দেখা মিলল পরীমণির টাইমলাইনে। দেখা যায়, ছাদের কোণে ফুটে থাকা বাগানবিলাস গাছের ফুলের পাশে বসে আছেন নায়িকা। ওপরে জ্বলজ্বলে পূর্ণ চাঁদ! ক্যাপশনে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের গানের পঙ্কতি- 'চাঁদের হাসি বাঁধ ভেঙেছে।' 

এমন দৃশ্য ও মুহূর্ত নজর কাড়বে যে কারও। তবে, অনুরাগী ও নেটিজেনদের তীব্র কৌতূহল যে প্রশ্ন তুলল এবার! পরীমণির এমন রূপসী আর আলোঝলমলে ছবি দেখে মুগ্ধ ভক্তরা হলেও পঞ্জিকা আর আকাশের হিসাব মেলাতে গিয়ে খটকা লেগেছে অনেকেরই। কারণ বাস্তবতা বলছে ভিন্ন কথা। এ মুহূর্তে ঢাকা কিংবা বাংলাদেশের কোনো স্থানের আকাশেই কিন্তু এমন পূর্ণাঙ্গ বা উজ্জ্বল চাঁদের দেখা মিলছে না; বরং এখন চলছে অমাবস্যার সময়।

তাই, আকাশে চাঁদের এমন উপস্থিতি না থাকায় কমেন্ট বক্সে রসিকতায় মেতে উঠেছেন নেটিজেনরা।এক নেটিজেন বিস্ময় প্রকাশ করে লিখেছেন, 'এখন তো অমাবস্যা!' অন্য একজন লিখেছেন, 'আমি তো আকাশে কোনো চাঁদ দেখছি না'। তবে নজর যে শুধু চাঁদেই পড়েছে, তা নয়। খোদ পরীর ওপরই একই নজর অনুরাগীদের! একজনের মন্তব্য, 'চাঁদ কোথায়? আমি তো পরী দেখতে পাচ্ছি'। আরেকজন লিখেছেন, 'পরীর চাঁদের চাইতেও সুন্দর তুমি'। তবে ধারণা করা হচ্ছে, ছবিগুলো বেশ কদিন আগের, যখন আকাশে পূর্ণিমা ছিল। যদিও কবে তোলা, তা উল্লেখ করেননি নায়িকা। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।