৬৪ রানে ২ উইকেট হারানো আফগানরা তৃতীয় উইকেট জুটিতে ম্যাচে ফেরে। চা বিরতি থেকে ফিরেই ৭০ রানের এই জুটি ভাঙেন এবাদত। ১২০ বলে ৬২ রান করে ফেরেন মালিক। পাঁচে নেমে পুরোপুরি ব্যর্থ হাশমতউল্লাহ শাহিদি। ডাক খাওয়া এই ব্যাটারকে স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলেন মেহেদি হাসান মিরাজ। তাতে আবারও ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ।
৪৭ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩৯ রান করেছে আফগানিস্তান। প্রথম ইনিংসে ৬ উইকেট হাতে নিয়ে এখনও ২০৭ রানে পিছিয়ে আছে তারা।
নতুন বলে ভালো বোলিং করেছেন বাংলাদেশের পেসাররা। দেখে-শুনে খেলার চেষ্টা করলেও ইনিংস বড় করতে পারেননি সেদিকুল্লাহ আতাল। ৩১ বলে ১৭ রান করা এই ওপেনারকে ফেরান হাসান মাহমুদ। তাতে ভাঙে ৩০ রানের উদ্বোধনী জুটি।
এরপর তিনে নামা শহিদুল্লাহকে সঙ্গে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন আব্দুল মালিক। কিন্তু ৪৪ বলে ২০ রানের বেশি করতে পারেননি শহিদুল্লাহ। তাকে ফিরিয়েছেন এবাদত হোসেন।
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।