রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

১৫ বছর পর শাহরুখের সঙ্গে কারিনা

প্রকাশিত - ০৬ অক্টোবর, ২০২৬   ১১:৩১ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : বলিউডের জনপ্রিয় জুটি শাহরুখ খান ও কারিনা কাপুর খানকে আবারো একসঙ্গে পর্দায় দেখা যাবে। প্রায় ১৫ বছর পর শাহরুখের আসন্ন অ্যাকশন সিনেমা ‘কিং’-এ বিশেষ উপস্থিতিতে থাকছেন কারিনা। সিনেমাটির ‘ড্যাডি কুল’ শিরোনামের একটি বিশেষ গানে শাহরুখের সঙ্গে দেখা যাবে তাকে। পিংকভিলার এক প্রতিবেদনে অনুযায়ী, চলতি মাসের শেষ দিকে দক্ষিণ আফ্রিকায় গানটির শুটিং করবেন শাহরুখ ও কারিনা। এ জন্য প্রায় পাঁচ দিনের শিডিউল দিয়েছেন কারিনা। বড় পরিসরে গানটির শুটিংয়ের পরিকল্পনা করছেন নির্মাতারা।

একটি সূত্র জানিয়েছে, “ড্যাডি কুল’কে খুব বিশেষ একটি গান হিসেবে তৈরি করা হচ্ছে। এতে শাহরুখ খান ও কারিনাকে এমনভাবে একসঙ্গে দেখা যাবে, যেভাবে দর্শক আগে কখনো দেখেননি। এটি ‘কিং’-এর অন্যতম বড় আকর্ষণ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। গানটিকে স্মরণীয় করে তুলতে নির্মাতারা কোনো কমতি রাখছেন না।”

গানটিতে এক ভারতীয় শিল্পীর সঙ্গে আন্তর্জাতিক একজন শিল্পীরও অংশ নেওয়ার কথা রয়েছে। এই যৌথ আয়োজনকে বছরের অন্যতম বড় গান হিসেবে তুলে ধরার পরিকল্পনা করা হয়েছে। তবে, আন্তর্জাতিক শিল্পী ও গায়কের পরিচয় আপাতত গোপন রাখছেন নির্মাতারা। গানটির সুর করেছেন শচীন-জিগর।

শাহরুখ ও কারিনাকে এর আগে ‘কভি খুশি কভি গম’ ও ‘ডন’-এর মতো সিনেমায় একসঙ্গে দেখা গেছে। তবে ‘কিং’-এ তাদের উপস্থিতি নতুনভাবে দর্শকদের চমকে দেবে বলে মনে করছেন নির্মাতারা। বিশেষ করে গানটিতে শাহরুখকে একেবারেই নতুন এক অবতারে দেখা যাবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে, শাহরুখের জন্মদিন ২ নভেম্বর ঘিরে ‘কিং’ থেকে নতুন কোনো ঝলক প্রকাশের প্রস্তুতি নিচ্ছেন নির্মাতারা। বিশেষ দিনটিতে সিনেমাটির টিম কী চমক নিয়ে হাজির হয়, তা নিয়েও ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। ‘ড্যাডি কুল’-এ শাহরুখের সঙ্গে কারিনা যোগ দেওয়ায় গানটি ‘কিং’-এর সবচেয়ে প্রতীক্ষিত আকর্ষণগুলোর একটি হয়ে উঠছে। আন্তর্জাতিক শিল্পীর সঙ্গে এই আয়োজন এবং গানটির গায়কের পরিচয় কবে প্রকাশ করা হবে, সে দিকেও নজর থাকছে।

সিদ্ধার্থ আনন্দের সঙ্গে যৌথভাবে ‘কিং’ পরিচালনা ও চিত্রনাট্য লিখেছেন তিনি। গৌরী খান, সিদ্ধার্থ আনন্দ ও মমতা আনন্দের প্রযোজনায় রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্সের ব্যানারে তৈরি হচ্ছে সিনেমাটি। ‘কিং’-এ শাহরুখ খানের পাশাপাশি রয়েছেন সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, রানী মুখার্জি, জয়দীপ আহলাওয়াত, আরশাদ ওয়ারসি ও রাঘব জুয়ালসহ তারকাবহুল অভিনয়শিল্পী।


 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।