রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

কানাডাকে বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত - ০৬ অক্টোবর, ২০২৬   ০৮:৪৬ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: বাংলাদেশে আরও বিনিয়োগ করতে কানাডাকে আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

৬ অক্টোবর মঙ্গলবার বঙ্গভবনে কানাডার হাইকমিশনার অজিত সিং সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি কৃষি, খাদ্য নিরাপত্তা, সার, আইটি ও আউটসোর্সিংয়ে কানাডার সহযোগিতা বাড়াতে বলেন। কারিগরি, প্রযুক্তি, নার্সিং ও চিকিৎসা শিক্ষায়ও সহায়তা চান তিনি।

হাইকমিশনার জানান, দুই দেশের বার্ষিক বাণিজ্য চার বিলিয়ন কানাডীয় ডলার ছাড়িয়েছে। আরও বাড়ার সুযোগ রয়েছে। শিগগিরই কানাডার পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ সফরে আসবেন বলেও জানান তিনি।

রোহিঙ্গা সংকটে কানাডা এ পর্যন্ত প্রায় ৬০০ মিলিয়ন ডলার সহায়তা দিয়েছে। এজন্য ধন্যবাদ জানান রাষ্ট্রপতি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।