রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

জাফরউল্লাহ পরিবারের ১৬৬ কোটি টাকাসহ ব্যাংক হিসাব অবরুদ্ধের আবেদন

প্রকাশিত - ০৫ অক্টোবর, ২০২৬   ১২:২৪ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন  : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য কাজী জাফরউল্লাহ ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ১৬৬ কোটি ৪৭ লাখ ৮২ হাজার ৩৫৭ টাকা এবং ১ লাখ ১৬ হাজার ৫০০ মার্কিন ডলার অবরুদ্ধ করার জন্য আদালতে আবেদন দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ৪ অক্টোবর দুদকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো. তানজীর আহমেদ এ তথ্য জানান।

দুদক জানায়, কাজী জাফরউল্লাহ, তার স্ত্রী নিলুফার জাফরউল্লাহ, ছেলে কাজী ওমর জাফর, কাজী রায়হান জাফর ও মেয়ে কাজী আনুশকা মেহরিন জাফরের নামে বিভিন্ন ব্যাংকে থাকা অর্থ ও এফডিআরসহ অন্যান্য সম্পদের প্রকৃত উৎস ও বৈধতা যাচাইয়ে অনুসন্ধান চলছে।অনুসন্ধানে কাজী জাফরউল্লাহর নামে মেঘনা ব্যাংক পিএলসিতে ২৮ কোটি ৪৯ লাখ ১ হাজার ৭৩০ টাকা, মিডল্যান্ড ব্যাংক পিএলসিতে ১৮ কোটি ৬৪ লাখ ৫১ হাজার ৭১৭ টাকা ও প্রিমিয়ার ব্যাংক পিএলসিতে ৭ কোটি ৫ লাখ ২৮ হাজার ৪০৫ টাকা পাওয়া গেছে।তিন ব্যাংকে তার নামে মোট ৫৪ কোটি ১৮ লাখ ৮১ হাজার ৮৫২ টাকা রয়েছে।

তার স্ত্রী নিলুফার জাফরউল্লাহর নামে মিডল্যান্ড ব্যাংকে ১৮ কোটি ৬৪ লাখ ৮৫ হাজার ১৭ টাকা ও প্রিমিয়ার ব্যাংকে ৮ কোটি ১৯ লাখ ৪৮ হাজার ৫৭৮ টাকা রয়েছে। মোট ২৬ কোটি ৮৪ লাখ ৩৩ হাজার ৫৯৫ টাকা।ছেলে কাজী ওমর জাফরের নামে তিন ব্যাংকে মোট ৩০ কোটি ২৯ লাখ ৯৯ হাজার ৯৫৬ টাকা রয়েছে। আরেক ছেলে কাজী রায়হান জাফরের নামে দুই ব্যাংকে ২৩ কোটি ৩৭ লাখ ৮৬ হাজার ২৪৯ টাকা ও ১ লাখ ১৬ হাজার ৫০০ মার্কিন ডলার রয়েছে।মেয়ে কাজী আনসকা মেহরিন জাফরের নামে তিন ব্যাংকে মোট ৩১ কোটি ৭৬ লাখ ৮০ হাজার ৭০৫ টাকা পাওয়া গেছে। দুদক জানায়, এসব সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত হয়ে গেলে রাষ্ট্রের ক্ষতির সম্ভাবনা রয়েছে। এ কারণে উল্লিখিত সম্পত্তি অবরুদ্ধ করার জন্য আদালতে আবেদন দাখিলের অনুমোদন দিয়েছে কমিশন। দুদকের সহকারী পরিচালক মো. শহীদুর রহমান এ অনুসন্ধান করছেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।