রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

খোলা আকাশের নিচে পাঠদান, বিপাকে সাগরদাঁড়ীর শিক্ষার্থীরা

প্রকাশিত - ০৪ অক্টোবর, ২০২৬   ০৩:৩৪ পিএম
webnews24

২৪ঘণ্টা টিভি অনলাইন : বাংলায় অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত সাগরদাঁড়ীর মধুপল্লী। যেখানে প্রতিদিন হাজারো পর্যটক আসেন সাহিত্যের ছায়াঘেরা পরিবেশ ও ইতিহাসের ছোঁয়া পেতে। ঠিক সেখানেই চোখ কপালে ওঠার মতো এক করুণ ও নির্মম দৃশ্যের সাক্ষী হচ্ছেন দর্শনার্থীরা।

রোদ, বৃষ্টি আর ধূলোবালির মধ্যে কখনো খোলা আকাশ বা বড় গাছের নিচে, কখনো ফুটপাতে, আবার কখনো অন্যের ভবনের বারান্দায় পলিথিন টানিয়ে ক্লাস করতে হচ্ছে শিক্ষার্থীদের।

যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এই চরম দুর্ভোগ এখন প্রতিদিনের নিত্যসঙ্গী। রঙিন স্বপ্ন নিয়ে যেসব শিশুর বিদ্যালয়ে আসার কথা, তারা আজ খোলা আকাশের নিচে কাদা-ধূলো মেখে ভবিষ্যৎ গড়ার লড়াই করছে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে সরকারিভাবে বিদ্যালয়ের মূল ভবনটিকে জরাজীর্ণ ও চরম ঝুঁকিপূর্ণ বিবেচনা করে ‘পরিত্যক্ত’ ঘোষণা করে উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগ। ভবন পরিত্যক্ত হওয়ার পর স্বাভাবিক নিয়মেই বিকল্প কোনো অস্থায়ী শেড বা ভবনের ব্যবস্থা করার কথা থাকলেও দীর্ঘ এক বছরেও তা আলোর মুখ দেখেনি।

ফলে বাধ্য হয়েই ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে খোলা মাঠ বা গাছের তলায় খোলা আকাশের নিচে পাঠদান শুরু করেন শিক্ষকরা।

এখন তীব্র রোদ হোক কিংবা বর্ষার মুষলধারার বৃষ্টি সব পরিস্থিতিতেই চরম বিপাকে পড়ছে শিশুরা। রোদ বাড়লে তীব্র গরমে অনেক শিশু অসুস্থ হয়ে পড়ছে, আবার বৃষ্টি নামলে বই-খাতা গুটিয়ে আশ্রয়ের খোঁজে এদিক-ওদিক ছুটতে হচ্ছে তাদের। অনেকসময় ক্লাস চলাকালীন আচমকা বৃষ্টির কারণে ভেস্তে যায় পুরো পাঠদান। এই অবর্ণনীয় কষ্টের কারণে অনেক অভিভাবকই এখন আর তাদের সন্তানদের স্কুলে পাঠাতে সাহস পাচ্ছেন না, ফলে ক্রমেই কমে যাচ্ছে শিক্ষার্থীদের উপস্থিতি।

পঞ্চম শ্রেণির শিক্ষার্থী নন্দিনী রানী দাস বলেন, ‘গাছতলায় বসে ক্লাস করার সময় রোদের তাপে মাথা ধরে যায়, খুব গরম লাগে। আর হঠাৎ বৃষ্টি আসলে বই-খাতা সব ভিজে যায়, তখন দৌড়ে অন্যের বাড়ি বা দোকানে গিয়ে আশ্রয় নিতে হয়।’

তিনি বলেন, ‘অন্য স্কুলের ছাত্র-ছাত্রীরা সুন্দর ঘরে বসে পড়াশোনা করে, আর আমাদের ফুটপাতে আর গাছের নিচে বসে পড়তে হয়। আমরা নতুন ভবন চাই, যাতে নিরাপদে পড়াশোনা করতে পারি।’

বিদ্যালয়টির প্রধান শিক্ষিকা মেহেরুন্নেসা বলেন, ‘ভবনটি পরিত্যক্ত ঘোষণার পর আমাদের কাছে শিশুদের নিরাপত্তাই প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বাধ্য হয়েই কোমলমতি শিশুদের নিয়ে কখনো গাছের তলায়, কখনো ফুটপাতে বা অন্যের ভবনে পাঠদান চালাতে হচ্ছে।’

তিনি বলেন, ‘এতে রোদ-বৃষ্টির ভোগান্তিতে পড়ে অনেক শিশু অসুস্থ হয়ে পড়ছে এবং স্কুলে উপস্থিতি দিন দিন আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে। জরুরীভাবে একটি স্থায়ী নতুন ভবনের ব্যবস্থা না করা হলে বিদ্যালয়টি টিকিয়ে রাখাই কঠিন হয়ে পড়বে।’

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম বলেন, ‘সাগরদাঁড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। নতুন ভবন নির্মাণের জন্য প্রয়োজনীয় প্রকল্প তৈরি করে ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। আশা করছি খুব দ্রুতই প্রশাসনিক অনুমোদন পাব।’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।