রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্র আন্দোলনে বিতর্কিত ভূমিকা দুঃখ প্রকাশ নটরডেম প্রশাসনের

প্রকাশিত - ২১ আগস্ট, ২০২৪   ০৭:৩৭ পিএম
webnews24

প্রভাত রিপোর্ট : নটরডেম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ফাদার লরেন্সের পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তিনি শিক্ষার্থীদের বিপক্ষে বিতর্কিত ভূমিকা পালন করার অভিযোগে করছেন তারা। গতকাল বুধবার সকাল থেকে চলা এ আন্দোলন প্রত্যাহার করে নিতে বেশ কয়েকবার অনুরোধ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সব শেষ বিকেল সাড়ে ৩টার পর আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেন তারা। এসময় শিক্ষার্থীরা তাদের লক্ষ্য করে ‘ভুয়া-ভুয়া’ স্লোগান দেন।
দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলার অবস্থান নিয়েছেন শতাধিক শিক্ষার্থী। সেখান থেকে প্রক্টরের পদত্যাগ দাবি করে নানা স্লোগান দিচ্ছেন তারা। বিকেল সাড়ে ৩টার পর শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে আসেন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল। 
এ সময় ট্রেজারার ফাদার এ্যডাম বলেন, গত ১৮ জুলাই আন্দোলন চলাকালে বিশ্ববিদ্যালয়ের গেট বন্ধ রাখার যে বিষয়টি ঘটেছে তার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন এক সঙ্গে বসে পরবর্তীতে সিদ্ধান্ত নিয়ে জানাবে।
এ সময় উপস্থিত শিক্ষার্থীরা ভুয়া-ভুয়া, মানি না, মানি না স্লোগান দিতে থাকেন। তারা দাবি জানান, বিকেল ৪টার মধ্যে প্রক্টরকে পদত্যাগ করতে হবে।পরে বিশ্ববিদ্যালয়ের বিবিএ বিভাগের অধ্যাপক আজিজুল রহমান আজ বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত শিক্ষার্থীদের ধৈর্য ধরার জন্য আহ্বান জানান।
বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মুমিত বলেন, যতক্ষণ পর্যন্ত প্রক্টর পদত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। গত ১৮ জুলাই আন্দোলন চলাকালে প্রক্টরের নির্দেশেই গেট বন্ধ করে রাখা হয়। যার কারণে অনেক শিক্ষার্থী আহত হয়েছেন। সে জন্য আমরা তার পদত্যাগ দাবি করছি। একই সঙ্গে আজকের মতো আন্দোলন স্থগিত করে আজ ১১টা থেকে ফের আন্দোলনের ঘোষণাও দেন তিনি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।