রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

আউটসোর্সিং আন্দোলন : ইসির এনআইডি সেবা বন্ধ

প্রকাশিত - ২১ আগস্ট, ২০২৪   ০৭:৩০ পিএম
webnews24

প্রভাত রিপোর্ট : নির্বাচন কমিশনে আউটসোর্সিংয়ে কর্মরত কর্মচারী-কর্মকর্তাদের চাকরি জাতীয়করণ ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নেয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন আইডিইএ-২ প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল বুধবার সকাল ৮টা থেকে তারা রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে এই অবস্থান কর্মসূচি শুরু করেন। এছাড়া সারা দেশের নির্বাচন কার্যালয়ের সামনেও তারা অবস্থান করেন বলে জানান আন্দোলনকারীরা। এদিকে অবস্থান কর্মসূচির পাশাপাশি কর্মবিরতি পালনের কারণে অনির্দিষ্টকালের জন্য এনআইডি সেবা বন্ধ হয়ে গেছে। এর আগে মঙ্গলবার (২০ আগস্ট) রাতে এক বৈঠক আইডিইএ-২ প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেন। পরে রাতেই নির্বাচন কমিশনের সামনের সড়কে অবস্থান নেন তারা।
এনআইডির কর্মকর্তা-কর্মচারীরা জানান, মূলত দুটি দাবিতে তারা এই কর্মসূচি দিয়েছেন। প্রথমত, এনআইডি কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নেওয়ার সিদ্ধান্ত বাতিল করে নির্বাচন কমিশনের অধীনে রাখা। দ্বিতীয়ত, আইডিইএ প্রকল্পের সব আউটসোর্সিংয়ে কর্মরতদের চাকরি রাজস্বে স্থানান্তর করতে হবে। এছাড়া, নির্বাচন কমিশন সচিবালয়ের অধীনে আইডিএ-২ প্রজেক্টের নবম গ্রেড থেকে ২০তম গ্রেড পর্যন্ত সব কর্মকর্তা-কর্মচারী এই কর্মসূচির সঙ্গে যুক্ত রয়েছেন বলেও জানান আন্দোলনকারীরা। তারা এরইমধ্যে একই দাবিতে অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপিও দিয়েছেন।
নির্বাচন কমিশন সূত্র জানায়, আইডিইএ প্রজেক্টের ২ হাজার ২৬১ জন লোকবল রয়েছে। এদের মাধ্যমেই এনআইডির যাবতীয় কাজ সম্পন্ন করে নির্বাচন কমিশন।


 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।