বলিউডের প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন আর ‘কৌন বনেগা ক্রোড়পতি’ যেন একে-অপরের সমার্থক হয়ে উঠেছে। এই বয়সেও অক্লান্তভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করে চলেছেন তিনি।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সেই রিয়েলিটি শোয়ের মঞ্চেই পা পিছলে পড়ে আঘাত পান অমিতাভ।
সাধারণত ‘কেবিসি’র মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে বক্তব্য দিয়েই অনুষ্ঠান শুরু করেন অমিতাভ।
কিন্তু এদিনের পর্বে তাকে বসে থাকতে দেখা যায়। এরপর তিনি নিজেই বলেন, ‘আজ আমার হাঁটুতে চোট রয়েছে।
গতকাল শুটিংয়ের সময় পা পিছলে পড়ে গিয়ে হাঁটুতে আঘাত পেয়েছি। তাই দাঁড়িয়ে থাকতে অসুবিধাও হচ্ছে।
’
তবে দর্শকমহলকে আশ্বস্ত করে বর্ষীয়ান এই অভিনেতা এও জানান যে, ‘আঘাত অতটা গুরুতর নয়। খুব শিগগিরি সুস্থ হয়ে উঠব।’
দীর্ঘ ছয় দশকের বেশি সময়ে বলিউড ইন্ডাস্ট্রিতে একচ্ছত্র আধিপত্য অমিতাভের। বলিউড থেকে দক্ষিণী সিনেমায় নিয়মিত অভিনয়ে আজও দর্শককে মুগ্ধ করেন তিনি। সমাজিক যোগাযোগমাধ্যমে যে কোনও বিষয়ে মতপ্রকাশের সঙ্গে পরমার্শদাতা হিসেবেও জুড়ি মেলা ভার।
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।