রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়া জজ আদালতে বিচারিক কাজ বর্জনের সিদ্ধান্ত এক মাসের জন্য স্থগিত

প্রকাশিত - ০১ অক্টোবর, ২০২৬   ১১:২৩ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : বগুড়ায় জেলা ও দায়রা জজ মো. মনিরুজ্জামানের পদায়নকে ঘিরে দুইপক্ষের আইনজীবীদের আন্দোলনে টানা কয়েকদিন বিচারকার্য বন্ধ ছিল। এ ঘটনায় গত ২৭ সেপ্টেম্বর বাংলাদেশ প্রতিদিনের পেছনের পাতায় সংবাদ প্রকাশ হয়। সংবাদটি প্রকাশের পর আলোচনা শুরু হয়।

অবশেষে সংবাদ প্রকাশের পাঁচদিন পর অচলাবস্থার অবসান ঘটতে যাচ্ছে। কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে ও সাধারণ বিচারপ্রার্থীদের ভোগান্তির কথা বিবেচনা করে বিচারিক কাজ বর্জনের সিদ্ধান্ত এক মাসের জন্য স্থগিত করেছে জেলা অ্যাডভোকেটস বার সমিতি।

১ অক্টোবর  বিকেল সাড়ে ৩টায় জেলা জজ আদালতের হল রুমে আয়োজিত সাধারণ সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। সভা শেষে বার সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আব্দুল বাছেদ বিস্তারিত বক্তব্য তুলে ধরেন।

তিনি জানান, আগামী রোববার (৪ অক্টোবর) থেকে আইনজীবীরা পুনরায় নিয়মিত আদালত কার্যক্রমে অংশ নেবেন। বার সমিতির সাধারণ সভায় সভাপতি অ্যাডভোকেট শেখ মো. রেজাউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

সভায় সভাপতি অ্যাডভোকেট শেখ মো. রেজাউর রহমান জানান, বিতর্কিত পদায়নের প্রতিবাদে আইনজীবীরা গত ২২ সেপ্টেম্বর থেকে আদালত বর্জনের সিদ্ধান্ত নেন এবং মানববন্ধন কর্মসূচি পালন করেন। পরবর্তীতে এ বিষয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও আইনমন্ত্রীর সঙ্গে একাধিকবার আলোচনা হয়। কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন জেলা ও দায়রা জজকে প্রত্যাহার করার প্রক্রিয়া সম্পন্ন করতে অন্তত এক মাস সময় লাগবে। বিচারপ্রার্থী জনগণের ভোগান্তির কথা ভেবে তারা কর্মসূচি পুনর্বিবেচনার অনুরোধ করেছেন। সরকারের প্রতি সম্মান জানিয়ে এবং জরুরি সাধারণ সভার সিদ্ধান্তের মাধ্যমে আমরা আমাদের আদালত বর্জনের কর্মসূচি এক মাসের জন্য স্থগিত ঘোষণা করলাম।

তিনি বলেন, বর্জনের মূল সিদ্ধান্ত কিন্তু প্রত্যাহার হয়নি। সেটি কেবল স্থগিত রাখা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে সুরাহা না হলে সমিতি পরবর্তীতে পুনর্মূল্যায়ন করে সিদ্ধান্ত নেবে। সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আব্দুল বাছেদ বলেন, বার ও বেঞ্চের মধ্যে সুসম্পর্ক না থাকলে সাধারণ মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়। প্রধানমন্ত্রীর দপ্তর, আইন মন্ত্রণালয় ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গের সমন্বিত প্রচেষ্টায় আমরা একটি ইতিবাচক জায়গায় পৌঁছাতে পেরেছি।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।