রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়াকে ৪-২ গোলে হারাল ব্রাজিল

প্রকাশিত - ৩০ সেপ্টেম্বর, ২০২৬   ১২:৫৪ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : প্রীতি সিরিজের প্রথম ম্যাচে যোগ করা সময়ে গোল করে কোনোরকমে হার এড়িয়েছিল ব্রাজিল। তবে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে আর কোনো অঘটন ঘটতে দেয়নি কার্লো আনচেলত্তির দল। ব্রিসবেনের সানকর্প স্টেডিয়ামে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৪-২ গোলে হারিয়েছে সেলেসাওরা।

২৯সেপ্টেম্বর বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হওয়া ম্যাচের প্রথমার্ধেই হয়েছে চার গোল। দুই দলই জালের দেখা পেয়েছে দুবার করে। তবে বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের করে নেয় ব্রাজিল।

ব্রাজিলের হয়ে একটি করে গোল করেছেন ভ্যান্ডারসন, রাফিনিয়া, ব্রুনো গিমারাইস ও ভিনিসিয়ুস জুনিয়র। অস্ট্রেলিয়ার হয়ে গোল দুটি করেন আলেসান্দ্রো সার্কাটি ও কনর মেটকাফ।

ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যায় ব্রাজিল। ডি-বক্সে গাব্রিয়েল বন্তেম্পোর পাস পেয়ে আড়াআড়ি শটে জাল খুঁজে নেন ভ্যান্ডারসন।

২৮ মিনিটে সমতায় ফেরে অস্ট্রেলিয়া। ডি-বক্সের ভেতর থেকে জোরালো ভলিতে গোল করেন সার্কাটি। এর পাঁচ মিনিট পরই স্বাগতিকদের এগিয়ে দেন মেটকাফ। ডি-বক্সের বাইরে থেকে গতিময় শটে ব্রাজিলের গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।

তবে বিরতিতে যাওয়ার ঠিক আগে পেনাল্টি থেকে গোল করে ব্রাজিলকে সমতায় ফেরান রাফিনিয়া।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়ায় ব্রাজিল। ৭০ মিনিটে রাফিনিয়ার বদলি হিসেবে মাঠে নামা এন্দ্রিকের দারুণ কাটব্যাক থেকে কাছ থেকে গোল করে দলকে আবার এগিয়ে দেন ব্রুনো গিমারাইস।

এর ১০ মিনিট পর ব্যবধান আরও বাড়ান ভিনিসিয়ুস জুনিয়র। সফল স্পট কিকে অস্ট্রেলিয়ার জালে চতুর্থবার বল পাঠান তিনি। শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ব্রাজিল।


 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।