রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে বাস দুর্ঘটনায় ৩৫ পাকিস্তানি নিহত

প্রকাশিত - ২১ আগস্ট, ২০২৪   ০৭:০৫ পিএম
webnews24

 

প্রভাত ডেস্ক : ইরানের ইয়াজদ প্রদেশে ভয়াবহ এক বাস দুর্ঘটনায় নিহত হয়েছেন ৩৫ জন পাকিস্তানি যাত্রী। তাদের মধ্যে ৩০ জন ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন, বাকি ৫ জনের মৃত্যু হয়েছে হাসপাতালে নেওয়ার পর। বাসটিতে যাত্রী ছিলেন মোট ৫৩ জন। জীবিতদের সবাই কম-বেশি আহত হয়েছেন। তাদের মধ্যে ১৪ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। গত মঙ্গলবার রাতে ইরানের তাফ্ত শহরে ঘটেছে এই দুর্ঘটনা। তাফ্ত শহরটি রাজধানী তেহরান থেকে পায় ৫০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত। ইরানের দুর্যোগ মোকাবিলা বাহিনীর তাফ্ত শাখার এক কর্মকর্তা দেশটির রাষ্ট্রয়ত্ব সংবাদ সংস্থা ইরনাকে জানিয়েছেন, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পার্শবর্তী খাদে পড়ে গিয়েছিল। দেশটির রাষ্ট্রায়ত্ব টেলিভিশন এক প্রতিবেদনে দুর্ঘটনার কারণ হিসেবে চালকের অমনযোগিতা এবং বাসের ফিটনেসের অভাবকে দায়ী করেছে। নিহত এবং আহত যাত্রীদের সবাই শিয়া ধর্মাবলম্বী মুসলিম। চলতি বছরের আরবাইনে যোগ দেয়ার জন্য ইরানের ভেতর দিয়ে ইরাকের কারবালা যাচ্ছিলেন তারা।
শিয়া মুসলিমদের একটি বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের নাম আরবাইন। ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহম্মদ (স.)-এর দৌহিত্র হযরত ইমাম হোসেন (র.) ৬৮০ খ্রিস্টাব্দে আরবি মোহররম মাসের ১০ তারিখ ইরাকের কারবালায় শাহাদাৎ বরণ করেন। তার মৃত্যুর ৪০ দিন পর আরবাইন পালন করেন শিয়া মুসলিমরা। এই আরবাইনের অনুষ্ঠান হয় কারবালায়। প্রতি বছরই পাকিস্তানের শিয়া মুসলিমরা আরবাইনে যোগ দিতে কারবালায় যান এবং তাদের মধ্যে অনেকেই সড়ক পথে ইরানের ভেতর দিয়ে যেতে পছন্দ করেন। গত মঙ্গলবারের দুর্ঘটনায় যেসব যাত্রী হতাহত হয়েছেন, তারা সবাই পাকিস্তানের সিন্ধ প্রদেশের লারকানা জেলার বাসিন্দা বলে জানিয়েছেন পাকিস্তানের শিয়া মুসলিমদের স্থানীয় নেতা কামার আব্বাস।
প্রসঙ্গত, নিরাপত্তাগত বিবেচনায় ইরানের সড়ক যোগাযোগ ও ট্রাফিক পরিষেবা ব্যবস্থা বিশ্বের সবচেয়ে পরিষেবা ব্যাবস্থাগুলোর মধ্যে অন্যতম। সড়ক দুর্ঘটনার কারণে প্রতি বছর গড়ে প্রায় ১৭ হাজার মানুষের মৃত্যু হয় ইরানে। এসব দুর্ঘটনার প্রধান দুটি কারণ হলো ট্রাফিক আইন মেনে চলার প্রতি চালকদের উদাসীনতা এবং অনিরাপদ যানবাহন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।