রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

এআই ঝুঁকি মোকাবিলায় যোগাযোগ চ্যানেল করবে চীন-যুক্তরাষ্ট্র

প্রকাশিত - ২৬ সেপ্টেম্বর, ২০২৬   ০৯:৩৪ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ভবিষ্যৎ ‘সুপার ইন্টেলিজেন্স’ প্রযুক্তির সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় যোগাযোগ চ্যানেল চালু করতে সম্মত হয়েছে চীন ও যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বৈঠকের পর এ সিদ্ধান্তের কথা জানায় হোয়াইট হাউস।

দুই দেশ এআই বা ‘সুপার ইন্টেলিজেন্স’ প্রযুক্তির ঝুঁকি ও সম্ভাব্য সুফল নিয়ে মতবিনিময়ের জন্য একটি বিশেষ সংলাপও চালু করবে। আগামী নভেম্বরের মধ্যে এ সংলাপের পরবর্তী বৈঠক হওয়ার কথা রয়েছে।

ট্রাম্প ও সি চিন পিংয়ের বৈঠকে এআই ছাড়াও বাণিজ্য, প্রযুক্তি, তাইওয়ান, ইরান, রাশিয়া ও উত্তর কোরিয়াসহ বিভিন্ন আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হয়। দুই দেশের মধ্যে প্রতিযোগিতা অব্যাহত থাকলেও যোগাযোগের পথ খোলা রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এআই প্রসঙ্গে চীন ও যুক্তরাষ্ট্র প্রযুক্তিটির ঝুঁকি ও সুবিধা নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার পাশাপাশি এর অপব্যবহার ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সমন্বয়ের বিষয়ে একমত হয়েছে।

বৈঠকের পর দুই দেশের বাণিজ্য সম্পর্ক নিয়েও কিছু সমঝোতার কথা জানানো হয়েছে। পাশাপাশি উভয় দেশের নেতারা এপেক ও জি-২০ সম্মেলনে পরস্পরের আয়োজনে অংশ নেওয়ার বিষয়ে আগ্রহ দেখিয়েছেন।

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এআই প্রযুক্তির উন্নয়ন ও ব্যবহারে মানবীয় নিয়ন্ত্রণ বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছেন। অন্যদিকে ওয়াশিংটন এআইকে ঘিরে নিরাপত্তা ও প্রযুক্তিগত প্রতিযোগিতার মধ্যেও দুই দেশের মধ্যে আলোচনার একটি কাঠামো গড়ে তোলার উদ্যোগ নিয়েছে।

দুই পরাশক্তির মধ্যে প্রযুক্তি ও বাণিজ্য নিয়ে প্রতিযোগিতা থাকলেও এআই-সংক্রান্ত ঝুঁকি মোকাবিলায় সরাসরি যোগাযোগের এই উদ্যোগকে বৈঠকের অন্যতম উল্লেখযোগ্য ফলাফল হিসেবে দেখা হচ্ছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।