২৪ঘণ্টা অনলাইন: দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণে ফসফরাসযুক্ত যুদ্ধাস্ত্র ব্যবহারের অভিযোগ উঠেছে। ২৫ সেপ্টেম্বর লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) এ তথ্য জানিয়েছে।
এনএনএর প্রতিবেদনে বলা হয়, নাবাতিয়েহ জেলার জাওতার আল শারকিয়াহ, মায়ফাদুন ও নাবাতিহ আল ফাওকার আশপাশের এলাকায় গোলাবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। এর মধ্যে নাবাতিহ আল ফাওকা ও জাওতার আল শারকিয়াহ এলাকায় ফসফরাস শেল ব্যবহারের অভিযোগ করা হয়েছে।
এ ছাড়া টায়ার জেলার ওয়াদি জিবকিন, হারিস ও হাদ্দাতার আশপাশেও ইসরায়েলি বাহিনী গোলাবর্ষণ করেছে বলে জানিয়েছে এনএনএ।
এদিকে লেবাননের সেনাবাহিনীর বিশেষজ্ঞরা মাজদাল সেলম ও আল ঘান্দুরিয়াহ এলাকায় দুটি অবিস্ফোরিত ইসরায়েলি বোমা উদ্ধার করেছেন। পরে সেগুলো নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
লেবাননের কর্তৃপক্ষের দাবি, মার্চের শুরু থেকে ইসরায়েলি হামলায় দেশটিতে অন্তত ৪ হাজার ৩৮৬ জন নিহত এবং ১২ হাজার ৪০৭ জন আহত হয়েছেন। একই সময়ে ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
এর আগে জুনে দুই পক্ষের মধ্যে একটি চুক্তি হলেও হামলা পুরোপুরি বন্ধ হয়নি। ওই চুক্তিতে নির্দিষ্ট এলাকায় লেবাননের সেনা মোতায়েন এবং হিজবুল্লাহকে নিরস্ত্র করার বিনিময়ে দখল করা এলাকা থেকে ধীরে ধীরে ইসরায়েলি সেনা প্রত্যাহারের কথা বলা হয়েছিল।
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।