রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

বৃহত্তম ড্রোন হামলা চালিয়েছে  ইউক্রেন : দাবি রাশিয়ার

প্রকাশিত - ২১ আগস্ট, ২০২৪   ০৭:০০ পিএম
webnews24

প্রভাত ডেস্ক : রাশিয়ায় ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। মস্কোর মেয়র সের্গেই সোবইয়ানিন দাবি করেছেন, গতকাল বুধবার হওয়া এই হামলায় রুশ আকাশ প্রতিরক্ষা বাহিনী অন্তত ১১টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। এছাড়া, দেশটির অন্যান্য অঞ্চলেও ড্রোন হামলা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে স্থানীয় সময় ভোর ৪টা ৪৩ মিনিটে মেয়র বলেছেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুদের ড্রোন প্রতিহত করে যাচ্ছে। এটি মস্কোতে হওয়া সবচেয়ে বড় ড্রোন হামলার একটি। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করে যাচ্ছি। তিনি আরও বলেছেন, ক্রেমলিনের ৩৮ কিলোমিটার দক্ষিণে অবস্থিত পোডোলস্ক শহরে কিছু ড্রোন ভূপাতিত করা হয়েছে।
মস্কো লক্ষ্য করে আগেও ড্রোন হামলা চালিয়েছে কিয়েভ। তবে মারাত্মক কোন ক্ষয়ক্ষতি হয়নি। ২০২৩ সালের মে মাসের পর বুধবার এত ব্যাপক পরিসরে ড্রোন হামলা হলো। আগের হামলায় ৮টি ড্রোন ধ্বংসের দাবি করেছিল রাশিয়া। প্রাথমিকভাবে, হামলায় হতাহত বা মারাত্মক কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে মেয়র জানিয়েছেন।
এদিকে রুশ কর্মকর্তারা বলেছেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ব্রায়ানস্কে ২৩টি ড্রোন এবং অন্য এলাকায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। ব্রায়ানস্কের গভর্নর টেলিগ্রামে বলেছেন, হামলায় কোন হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।  দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ জানিয়েছে, মস্কোর উত্তরে অবস্থিত তুলা অঞ্চলে দুটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রোস্তভের গভর্নর ভ্যাসিলি গোলুবেভ বলেছেন, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের একটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। হামলায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি।  রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের বিবৃতিতে তুলা ও রোস্তভের তথ্য সংযুক্ত করেনি। এছাড়া, মন্ত্রণালয় জানিয়েছে, বেলগোরোদ অঞ্চলে ৬টি, কালুগাতে ৩টি ও কুরস্কতে ২টি ড্রোন ভূপাতিত করা হয়। অবশ্য প্রতিটি দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। এদিকে, হামলার বিষয়ে ইউক্রেন কোনও মন্তব্য করেনি।
সাম্প্রতিক মাসগুলোতে, রাশিয়ায় বিমান হামলা জোরদার করেছে ইউক্রেন। গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংসের মাধ্যমে দেশটির যুদ্ধের সক্ষমতা কমানো এসব হামলার উদ্দেশ্য।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।