রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

গণমাধ্যম নিয়ে মন্তব্য, প্রকাশ্যে ক্ষমা চাইলেন বিএনপি নেতা দুলু 

প্রকাশিত - ২১ আগস্ট, ২০২৪   ০৬:৫১ পিএম
webnews24

প্রভাত সংবাদদাতা, নাটোর  : শেখ হাসিনার ছবি দেখালে পত্রিকা-টেলিভিশন আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে এমন মন্তব্যের ঘটনায় প্রকাশ্যে ক্ষমা চাইলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার পদ থেকে সদ্য পদাবনতি পাওয়া বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু। গতকাল বুধবার দুপুরে শহরের আলাইপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত জনসভায় তিনি গণমাধ্যমকর্মীদের কাছে ক্ষমা চান। এ সময় রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, গণমাধ্যমকর্মীদের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে। কিন্তু গত ১৬ বছর যারা এই সরকারের (শেখ হাসিনা সরকারের) পক্ষ নিয়ে টিকিয়ে রেখেছিল তাদের কথা বলতে গিয়ে মুখ ফসকে সকল পত্রিকার কথা বলে ফেলেছি। এজন্য আজকের এই সমাবেশে হাজার হাজার মানুষের সামনে দাঁড়িয়ে গণমাধ্যমকর্মীদের কাছে দুঃখ প্রকাশ করছি। ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারা যদি দুঃখ পেয়ে থাকেন। তিনি আরও বলেন, গত ১৬ বছর সাংবাদিক ভাইদের অনেক কিছুই বলতে দেওয়া হয়নি। আমাদের অনুরোধ পিলখানা হত্যাকা-, সাংবাদিক সাগর-রুনির মৃত্যু, হেফাজতে ইসলামের হত্যাকা-ের ঘটনায় মরদেহ যেভাবে দাফন করা হয়েছে এগুলো জাতির সামনে উপস্থাপন করবেন।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে দুলু বলেন, আওয়ামী লীগ বিগত সময়ে যে চাঁদাবাজি, মাস্তানি, টেন্ডারবাজি, পুকুর দখল, বাড়ি দখল করেছে এর কোনোটাই এখন থেকে নাটোরে করতে দেয়া হবে না। তিনি আরও বলেন, অনেককেই এখন দেখা যাচ্ছে কিন্তু গত ১৫ বছর তাদের চেহারা দেখা যায়নি। অথচ আমার নির্যাতিত নেতাকর্মীরা আমার পাশে ছিল। বিএনপির নাম ভাঙিয়ে যারা অপকর্ম করতে যাবে সঙ্গে সঙ্গে আমাকে জানাবেন, ব্যবস্থা নেওয়া হবে।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্যসচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ প্রমুখ।
প্রসঙ্গত, গত ১৬ আগস্ট ‘টিভি-পত্রিকায় খুনি হাসিনার ছবি ও বক্তব্য প্রচার করলে জ্বালিয়ে দেওয়া হবে’ মর্মে রুহুল কুদ্দুস তালুকদার দুলুর একটি বক্তব্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। এর প্রেক্ষিতে তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয় বিএনপি। নোটিশের জবাব দেওয়ার জন্য ২৪ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়েছিল। বিএনপি সূত্রে জানা যায়, রুহুল কুদ্দুস তালুকদার দুলু নির্ধারিত সময়েই নোটিশের জবাব দিয়েছেন। তবে তার বক্তব্য সন্তোষজনক না হওয়ায় এবং দলের নীতি ও আদর্শের পরিপন্থি বক্তব্য প্রদান করায় দুলুকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য থেকে পদাবনতি দিয়ে নির্বাহী কমিটির সদস্য করা হয়।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।