রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্ধ সিএনজিচালিত  অটোরিকশা : দুর্ভোগে যাত্রী

প্রকাশিত - ২১ আগস্ট, ২০২৪   ০৬:৪৮ পিএম
webnews24

প্রভাত সংবাদদাতা, চট্টগ্রাম : অফিস শুরুর প্রায় দেড় ঘণ্টা আগে ঘর থেকে বেরিয়েছেন বেসরকারি চাকরিজীবী মোহাম্মদ ফারহান। চট্টগ্রাম নগরের দেওয়ানহাট এলাকায় একটি ইলেকট্রনিকসামগ্রী বিক্রয়কেন্দ্রের ব্যবস্থাপক তিনি। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টায় নগরের বহদ্দারহাট মোড়ে কথা হয় তাঁর সঙ্গে। মাহাম্মদ ফারহান বলেন, ‘দেড় ঘণ্টা আগে বের হয়েও গাড়ি পাচ্ছি না। বৃষ্টির কারণে গণপরিবহনে চাপ বেশি। এদিকে তিন দিন ধরে সড়কে সিএনজিচালিত অটোরিকশা নেই। খবরে শুনলাম, মালিকেরা ধর্মঘট ডেকেছেন। এতে অনেক অফিসগামী যাত্রী ভোগান্তিতে পড়েছেন। চট্টগ্রাম নগরে আজ তৃতীয় দিনের মতো সিএনজিচালিত অটোরিকশা বন্ধ। এর ফলে যাতায়াতে ভোগান্তিতে পড়ছে সাধারণ যাত্রীরা। সিএনজিচালিত অটোরিকশা না থাকায় এবং ভারী বর্ষণ অব্যাহত থাকায় অনেকে রিকশাও পাওয়া যাচ্ছে না সময়মতো। দূরের গন্তব্যে রিকাশায় যেতে যেমন সময় বেশি লেগেছে, তেমনি ভাড়াও গুনতে হচ্ছে দ্বিগুণ।
গত সোমবার নিজেদের ১০ দফা দাবি জানিয়ে মানববন্ধন করেন সিএনজিচালিত অটোরিকশার চালক ও শ্রমিকেরা। এদিন নগরে সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ রাখেন তাঁরা। কয়েকটি স্থানে ব্যক্তিগত সিএনজি চলাচলেও বাধা দেওয়ার খবর পাওয়া যায়। এদিনের ঘটনায় সিএনজি ভাঙচুরের অভিযোগ এনে মঙ্গলবার ও গতকাল সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধের ঘোষণা দেয় মালিক সমিতি। গতকাল এক বিজ্ঞপ্তিতে সাত দফা দাবি জানিয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নগর এলাকায় সিএনজিচালিত অটোরিকশা বন্ধ ঘোষণা করে চট্টগ্রাম মহানগরী অটোরিকশা (সিএনজি) মালিক সমিতি সমন্বয় পরিষদ। ৩টি আলাদা সমিতির অধীনে নগর এলাকায় প্রায় ১৩ হাজার সিএনজিচালিত অটোরিকশা চলাচল করে বলে জানা গেছে। 
চালক ও শ্রমিকদের দাবিগুলোর অন্যতম ব্যাটারিচালিত রিকশা, লাইসেন্স, ডকুমেন্ট ও ফিটনেসবিহীন গাড়ি চালানো বন্ধ করা। বিনা অপরাধে চালককে মামলা দেয়া এবং চালককে নির্যাতন বন্ধ করা; সহজ শর্তে চালকদের লাইসেন্স প্রদান; অটোরিকশা ও টেম্পোর সর্বোচ্চ দৈনিক ভাড়া ও মামলার খরচ কমানো।
পাহাড়তলী সিএনজি অটোরিকশা চালক সমিতির সাধারণ সম্পাদক মো. এরফান চৌধুরী বলেন, আমরা মালিক সমিতির সঙ্গে বৈঠকে বসতে চাইলেও তারা রাজি হচ্ছে না। আমরা থানায় সাধারণ ডায়েরি করেছিলাম। 
মালিক সমিতির সাত দফা দাবির মধ্যে রয়েছে, সোমবার ভাঙচুরের ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা, নগরে গ্রাম সিএনজি (মফস্সলে চলচল করা সিএনজি) ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ করা, রাইড শেয়ারিংয়ের নির্দিষ্ট ইউনিফর্ম নির্ধারণ, মালিকদের দৈনিক জমা বর্তমান বাজারের সঙ্গে সমন্বয় করে গেজেট প্রকাশ করা ও গাড়ির মামলার জরিমানা সহনীয় করা।
চট্টগ্রাম মহানগরী অটোরিকশা (সিএনজি) মালিক সমিতি সমন্বয় পরিষদের প্রধান সমন্বয়ক হায়দার আজম চৌধুরী বলেন, মানববন্ধনের নামে কিছু বহিরাগত চালকদের ভেতরে ঢুকে ভাঙচুর চালিয়েছেন। তাই পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নগর এলাকায় সিএনজিচালিত অটোরিকশা বন্ধ রাখা হয়েছে।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।