প্রভাত সংবাদদাতা, কালিয়াকৈর : গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমানের স্ব-পদে পুনর্বহালের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে কালিয়াকৈর পৌর ও উপজেলার নাগরিক সমাজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকেরা। গাজীপুরের চন্দ্রায় এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। হাজী রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে শিল্প পতি এরশাদ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা এমদাদুল হক, সাইজুদ্দিন, পৌরসভার সাবেক কাউন্সিলর সামসুল আলম সরকার,কাউন্সিলর সারোয়ার হোসেন আকুল,মিজানুর রহমান শেলী,হযরত আলী মিলন,আমজাদ হোসেন,আনোয়ার হোসেন, শাহাদাত হোসেন খান হারুন অর রশিদ,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কালিয়াকৈর উপজেলা সমন্বয়ক সিহাব হোসেন,শিক্ষকদের সমন্বয় কারি ইসতিয়াক হোসেন,ছাত্র সমাজের পক্ষে তুহিন সহ বিভিন্ন নাগরিক সমাজ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা তাদের বক্তব্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি তুলে বলেন, যেহেতু স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনগুলো প্রশ্নবিদ্ধ ছিল তাই একযোগে দেশের সকল পৌর ও সিটি কর্পোরেশন মেয়রদের অপসারণ করা হয়েছে। কিন্তুু কালিয়াকৈর পৌর মেয়র মজিবুর রহমান দীর্ঘ বিশ বছর যাবৎ দিন রাত পরিশ্রম করে কালিয়াকৈর পৌরসভাকে একটি উন্নত পৌরসভায় রূপান্তরিত করেছেন,তাই পৌর বাসীর সেবা অব্যাহত রাখতে বর্তমান অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মো. ইউনূসের কাছে সদ্য অপসারণকৃত পৌর মেয়র মুজিবুর রহমানের স্ব-পদে পুনর্বহাল অথবা প্রশাসক হিসেবে দায়িত্ব দিয়ে পৌরবাসীর সেবা নিশ্চিতের দাবি জানান। মুজিবুর রহমানের স্ব পদে পুনর্হবহালের দাবিতে বিক্ষোভ ও সমাবেশের সভাপতি হাজী রিয়াজ উদ্দিন উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সমাবেশ সমাপ্ত ঘোষণা করেন।
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।