রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

লংমার্চে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে বিএনপি হাত গুটিয়ে থাকবে না : রিজভী

প্রকাশিত - ২১ সেপ্টেম্বর, ২০২৬   ০১:০০ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাই : লংমার্চ কর্মসূচিকে কেন্দ্র করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হলে বিএনপি তা মেনে নেবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তার অভিযোগ, বিভিন্ন মহল সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচিকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে। ২১ সেপ্টেম্বর  দুপুরে রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী। এর আগে দলের সহযোগী সংগঠনগুলোর সঙ্গে যৌথ সভা অনুষ্ঠিত হয়।

রুহুল কবির রিজভী বলেছেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচিকে ভিন্ন খাতে নেওয়ার অপচেষ্টা হচ্ছে। কম দামে কীভাবে জ্বালানি তেল সরবরাহ করা যায়, তা নিয়ে আলোচনা না করে বিরোধী দলের লংমার্চে সরকারের বিরুদ্ধে যেসব ভাষা ব্যবহার করা হয়েছে, তা মোটেও কাম্য নয়। এক দফা কর্মসূচি দিয়ে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হলে বিএনপি হাত গুটিয়ে বসে থাকবে না।

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের প্রসঙ্গ তুলে বিএনপির এই নেতা বলেন, দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এসব সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে। একই সঙ্গে সামাজিক উন্নয়ন ও জনকল্যাণে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টাও চলছে বলে অভিযোগ করেন তিনি।

তবে সন্ত্রাস প্রতিরোধে বিএনপি আওয়ামী লীগের মতো পদ্ধতি অনুসরণ করবে না বলে জানান রিজভী। বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনায় ‘পরাজিত শক্তির’ সঙ্গে গোপনে কারও যোগাযোগ রয়েছে কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি। এ বিষয়ে দেশের মানুষ ও বিএনপির সমর্থকেরা অবগত আছেন বলেও দাবি করেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব।

প্রশাসনের ভেতরে থেকেও কেউ কেউ পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন রিজভী। তিনি বলেন, এ ধরনের ব্যক্তিদের শনাক্ত করার কাজ চলছে। জনগণের স্বার্থে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ নিয়েও কেউ কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ব্যঙ্গ-বিদ্রূপ করছেন বলে দাবি করেন তিনি। জ্বালানি তেলের দাম প্রসঙ্গে রিজভী দাবি করেন, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানির দাম এখনো কম। মধ্যপ্রাচ্যে যুদ্ধ চললেও সরকার জ্বালানি খাতে ভর্তুকি দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, মূল্য সমন্বয়ের পরও সরকারকে লোকসান বহন করতে হচ্ছে।

সহযোগী সংগঠনগুলোর সঙ্গে বৈঠকের প্রসঙ্গে রিজভী জানান, রাজনৈতিক কর্মসূচি আরও বাড়ানোর বিষয়ে সভায় আলোচনা হয়েছে। দেশে পরিকল্পিত সন্ত্রাস ও অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে বিএনপির সহযোগী সংগঠনগুলো রাজপথে সক্রিয় থাকবে।এসব কর্মকাণ্ডের প্রতিবাদে শিগগিরই মিছিল, সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।