রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় সন্তানের মা হলেন দীপিকা

প্রকাশিত - ১৯ সেপ্টেম্বর, ২০২৬   ১১:৩৫ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : আবারও মা হলেন দীপিকা পাড়ুকোন। সোশাল মিডিয়ায় যৌথ পোস্ট করে সুখবরটি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। অভিনেত্রী একটি শিশুর পায়ের ছাপের ছবি শেয়ার করেছেন, যাতে লেখা ছিল ‘ওয়েলকাম বেবি গার্ল’ (স্বাগতম কন্যাসন্তান)।

২০২৪ সালে প্রথমবার মা-বাবা হওয়া দীপিকা ও রণবীর তাদের প্রথম কন্যাসন্তান ‘দুয়া’-কে স্বাগত জানিয়েছিলেন। দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং তাদের প্রথম মেয়েটিও সেপ্টেম্বরেই জন্মেছিল। দুয়ার জন্ম হয়েছিল ৮ সেপ্টেম্বর। দীপিকা এই আনন্দের খবরটি জানানোর সঙ্গে সঙ্গেই ভক্ত ও বন্ধুরা নবজাতক এবং পুরো পরিবারের প্রতি ভালোবাসা জানাতে শুরু করেন।

কৃতি স্যানন লিখেছেন, কী দারুণ! তোমাদের অনেক অনেক অভিনন্দন। দুয়া এখন এক বোনের দিদি। সত্যিই এক পরম আশীর্বাদ। সোনম কাপুর লিখেছেন, স্বপ্নের মতো সুন্দর, অভিনন্দন। ধনশ্রী ভার্মা মন্তব্য করেছেন, অভিনন্দন, ঈশ্বর মঙ্গল করুন।

দ্বিতীয় সন্তানের আগমনের আগে গণপতি বাপ্পার আশীর্বাদ নিতে গতকাল রণবীরের পরিবারের সঙ্গে সিদ্ধিবিনায়ক মন্দিরে দেখা গিয়েছিল দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংকে। ওই সময় দীপিকাকে কমলা ও হলুদ রঙের ভারী কাজের কুর্তা, বেগুনি সালোয়ার এবং ঘিয়ে রঙের ওড়নায় অত্যন্ত সুন্দর ও স্নিগ্ধ দেখাচ্ছিল। তিনি চুলগুলো সুন্দর করে খোঁপা বেঁধে তাতে ‘গজরা’ (ফুলের মালা) জড়িয়েছিলেন এবং খুব সাধারণ গয়না দিয়ে নিজের সাজ পূর্ণ করেছিলেন।অন্যদিকে রণবীর তার স্ত্রীর সঙ্গে মানানসই পোশাক হিসেবে বেগুনি রঙের লম্বা এমব্রয়ডারি করা কুর্তা ও সাদা পাজামা পরেছিলেন। রণবীরের বাবা-মা সাধারণ ও হালকা রঙের পোশাকে ছিলেন।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।