রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘কালযাত্রা’র উদ্বোধনী মঞ্চায়ন

প্রকাশিত - ১৭ সেপ্টেম্বর, ২০২৬   ১১:১৯ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : নাটকের দল চারণিক থিয়েটারের প্রযোজনায় শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে একক নাটক ‘কালযাত্রা’র দুই দিনব্যাপী মঞ্চায়ন। ১৬ সেপ্টেম্বর  সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন করা হয়।মাহফুজা হিলালী রচিত এই নাটকটির নির্দেশনায় ছিলেন শামীম সাগর। একজন নারী যাত্রাশিল্পীর জীবন, সামাজিক অবস্থান, ধর্মীয় ও সামাজিক নিষেধ এবং সর্বোপরি মানবিক মর্যাদার প্রশ্নকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে ‘কালযাত্রা’র গল্প।

কুমকুমের মা প্রিন্সেস মহিমা ছিল খ্যাতিমান যাত্রাশিল্পী। মঞ্চে সে কখনো সীতা, কখনো দ্রৌপদী, কখনো বেহুলা। চরিত্র বদলেছে, পালা বদলেছে, সময় বদলেছে; বদলায়নি শুধু তার জীবনের কিছু অপমান, ক্ষত ও না পাওয়া। মৃত্যুর পর মেয়ে কুমকুমের সামনে থাকে মায়ের একটিমাত্র শেষ ইচ্ছা— জানাজা। সেই ইচ্ছা পূরণ করতে গিয়েই তার দরজা একের পর এক বন্ধ হতে থাকে। কোথাও ধর্মের বিধান, কোথাও সমাজের নিষেধ, কোথাও ক্ষমতার অদৃশ্য হিসাব। মায়ের শেষ ইচ্ছার সামনে দাঁড়িয়ে কুমকুম বুঝতে পারে, মানুষকে ঘিরে থাকা সবচেয়ে শক্ত দেয়াল। ইট-পাথরের নয়; তা তৈরি হয় পরিচয়, ভয় আর নিষেধ দিয়ে।

সেই দেয়ালের ভেতরেই বারবার ফিরে আসে মহিমার ফেলে যাওয়া মঞ্চ। স্মৃতির পর্দা উঠতে থাকে, অতীতের চরিত্ররা যেন বর্তমানে এসে দাঁড়ায়। কখনো দ্রৌপদীর প্রশ্ন, কখনো বেহুলার দীর্ঘ প্রতীক্ষা, কখনো সীতার অগ্নিপরীক্ষা। মঞ্চের অভিনয় আর জীবনের বাস্তবতা একাকার হয়ে যায়। নাটকটিতে অভিনয় করেছেন সাফিয়া খন্দকার রেখা। বৃহস্পতিবার একই সময় একই মিলনায়তনে নাটকটির দ্বিতীয় দিনের মঞ্চায়ন অনুষ্ঠিত হয়।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।