রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

সুদানে স্বর্ণখনি ধসে নিহত ৮২, নিখোঁজ বহু

প্রকাশিত - ১৭ সেপ্টেম্বর, ২০২৬   ১২:৩১ পিএম
webnews24

সুদানের দক্ষিণাঞ্চলে একটি স্বর্ণখনি ধসে অন্তত ৮২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫০ জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও বহু মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ঘটনাস্থলটি নিয়ন্ত্রণকারী আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) এক সূত্র জানায়, ধ্বংসস্তূপের নিচে এখনো কতজন আটকা আছেন, তা জানা যায়নি। সীমিত ও সাধারণ সরঞ্জাম ব্যবহার করে উদ্ধারকাজ চলছে।

পশ্চিম কোরদোফানের আল জারায়া এলাকায় অবস্থিত অনিয়ন্ত্রিত ওই খনিতে মঙ্গলবার থেকে বিভিন্ন সুড়ঙ্গ ধসে পড়তে শুরু করে। সে সময় কয়েক ডজন ক্ষুদ্র পরিসরের খনি শ্রমিক ভূগর্ভে কাজ করছিলেন। পরদিন সকাল পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ৮২টি মরদেহ উদ্ধার করা হয়।

এক রাত ধরে সহকর্মী শ্রমিকদের সঙ্গে উদ্ধারকাজে অংশ নেওয়া এক জীবিত শ্রমিক খাইর আল সাইয়েদ জাবারা বলেন, ভেতরে আরও কতজন রয়েছেন, তারা জানেন না। মরদেহ বা জীবিত কাউকে উদ্ধারে সবাই কঠোর পরিশ্রম করছেন। তবে পাথর ও মাটি সরাতে ভারী যন্ত্রপাতি প্রয়োজন বলে জানান তিনি।

২০২৩ সালের এপ্রিলে সুদানের সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটির স্বর্ণবাণিজ্য সংঘাতের দুই পক্ষের অর্থের অন্যতম প্রধান উৎস হয়ে উঠেছে। দেশটির স্বর্ণবাজারের মূল্য কয়েক বিলিয়ন ডলার বলে উল্লেখ করা হয়েছে।

যুদ্ধের কারণে দেশটির বড় একটি অংশে কর্মসংস্থানের সংকট তৈরি হওয়ায় অনেক তরুণ ঝুঁকিপূর্ণভাবে স্বর্ণ আহরণের কাজে যুক্ত হয়েছেন। তাদের বড় অংশই আল জারায়ার মতো অনিয়ন্ত্রিত খনিতে কাজ করেন।

সুদানের বেশিরভাগ স্বর্ণই ক্ষুদ্র ও কারিগরি খনির মাধ্যমে উত্তোলন করা হয়। এসব কাজ অনেক সময় পরিত্যক্ত খনি বা আনুষ্ঠানিকভাবে অনুমোদন না থাকা এলাকায় পরিচালিত হয়।

খনিশ্রমিকেরা সাধারণত হাতে ও সীমিত সরঞ্জাম ব্যবহার করে সামান্য মজুরির বিনিময়ে কাজ করেন। মাটি থেকে স্বর্ণের কণা আলাদা করার সময় তারা সায়ানাইডসহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ রাসায়নিকের সংস্পর্শে আসেন। এসব রাসায়নিকের কারণে আশপাশের এলাকাতেও বিভিন্ন ধরনের অসুস্থতা ছড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে।

স্বর্ণ উত্তোলনে ব্যবহারের কারণে গত জুলাইয়ে সুদানে পারদ ও সায়ানাইড বিক্রি, স্থানান্তর ও রপ্তানি নিষিদ্ধ করেছে ইউরোপীয় ইউনিয়ন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।