রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাদশাকে নিয়ে ঈশার বিস্ফোরক অভিযোগ

প্রকাশিত - ১৭ সেপ্টেম্বর, ২০২৬   ১০:৫৪ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : জনপ্রিয় র‍্যাপার বাদশার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন পাঞ্জাবি অভিনেত্রী ঈশা রিখি। ‘বিগ বস ২০’-এর সাম্প্রতিক এক পর্বে নিজের অতীত সম্পর্কের নানা অভিজ্ঞতা তুলে ধরেন তিনি।

সহ-প্রতিযোগী কণিকা মানের সঙ্গে আলাপকালে ঈশা জানান, ওই সম্পর্কে তিনি শারীরিক ও মানসিকভাবে প্রতারণার শিকার হয়েছেন বলে মনে করেন।

কণিকা জানতে চান, তিনি ঠিক কী ধরনের প্রতারণার মুখোমুখি হয়েছিলেন। জবাবে ঈশা বলেন, ‘শারীরিক, মানসিক—সব দিক থেকেই প্রতারণার শিকার হয়েছি।’

ঈশার দাবি, সম্পর্কের বিষয়ে বাদশা আগ্রহী থাকলেও এর দায়িত্ব নিতে কখনো প্রস্তুত ছিলেন না। সম্পর্ক চলাকালে বিভিন্ন বিষয়ে তার মনে সন্দেহ তৈরি হলেও ভালোবাসার কারণে সেসব বিষয় এড়িয়ে গেছেন বলেও জানান তিনি।

অভিনেত্রীর ভাষ্য, সম্পর্ক শেষ হওয়ার পর তিনি বুঝতে পারেন, অনেক বিষয় তার কাছ থেকে গোপন রাখা হয়েছিল। নিজের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে ঈশা বলেন, তাকে দীর্ঘদিন বিভ্রান্তির মধ্যে রাখা হয়েছিল।

বাদশার সামাজিক পরিমণ্ডল নিয়েও অভিযোগ করেন ঈশা। তার দাবি, বাদশা তাকে নিজের বন্ধু ও পরিচিতদের পুরো পরিসরে কখনো অন্তর্ভুক্ত করেননি। বরং নির্দিষ্ট একটি গণ্ডির মধ্যেই সম্পর্কটি সীমাবদ্ধ রেখেছিলেন।

তবে ঈশার এসব অভিযোগ নিয়ে বাদশার পক্ষ থেকে কোনো বক্তব্যের কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।