রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রিশ বছর পূর্তিতে পিকাচুর ৩০ রূপ, পোকেমন ভক্তদের জন্য চমক

প্রকাশিত - ১৭ সেপ্টেম্বর, ২০২৬   ১২:২৩ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : পোকেমন ফ্র্যাঞ্চাইজির ৩০ বছর পূর্তি ঘিরে এবার ভক্ত ও সংগ্রাহকদের জন্য বিশেষ চমক নিয়ে আসছে পিকাচু। আসন্ন ‘পোকেমন টিসিজি: ৩০তম সেলিব্রেশন’ এক্সপ্যানশনে জনপ্রিয় এই মাসকটকে দেখা যাবে ৩০টি ভিন্ন রেয়ার কার্ডে। এর মধ্যে বিশেষভাবে নজর কাড়ছে দিন ও রাতের আলাদা থিমে তৈরি ‘পিকাচু এক্স’ কার্ড।

৩০তম বার্ষিকী উপলক্ষে ‘আল্ট্রা-প্রিমিয়াম কালেকশন’-এ পিকাচু এক্সের দুটি আলাদা সংস্করণ রাখা হয়েছে। একটি দিনের উজ্জ্বল আবহে, অন্যটি রাতের অন্ধকার থিমে। ফলে সংগ্রাহকদের সামনে থাকছে আলো ও অন্ধকার-দুই ভিন্ন আবহে পিকাচুকে সংগ্রহের সুযোগ। কার্ড দুটির নকশায় রয়েছে জাপানের খ্যাতনামা শিল্পী ইয়োশিরোটেনের কাজ। ধাতব টেক্সচার, উজ্জ্বল আলোর ব্যবহার এবং বিভিন্ন গ্রাফিক উপাদানের সমন্বয়ে কার্ডগুলোতে আধুনিক ও ভবিষ্যৎধর্মী নকশা ফুটিয়ে তোলা হয়েছে।

শুধু পিকাচুতেই অবশ্য থামছে না এই বিশেষ আয়োজন। ‘ডে’ কালেকশনে থাকছে এসপিওন এক্স, আর ‘নাইট’ কালেকশনে রাখা হয়েছে আমব্রেওন এক্স। ফলে সম্পূর্ণ সেট সংগ্রহ করতে চাইলে ভক্তদের দুই সংস্করণই সংগ্রহ করতে হবে। প্রতিষ্ঠানটির ঘোষণা অনুযায়ী, বিশ্বব্যাপী আগামী ১৬ সেপ্টেম্বর ২০২৬ ‘৩০তম সেলিব্রেশন’ সেটটি আনুষ্ঠানিকভাবে মুক্তি পাবে।

তিন দশক ধরে পোকেমন ফ্র্যাঞ্চাইজির অন্যতম পরিচিত মুখ পিকাচু। এবার তার পরিচিত চেহারাকেই দিন-রাতের দুই ভিন্ন নান্দনিকতায় হাজির করা হচ্ছে। ফলে ৩০তম বার্ষিকীর এই বিশেষ আয়োজনটি পোকেমনপ্রেমী ও সংগ্রাহকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।