রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

থিয়েটার চারণিকের নতুন নাটক ‘কালযাত্রা’

প্রকাশিত - ১৫ সেপ্টেম্বর, ২০২৬   ১১:৪২ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : নতুন প্রযোজনা ‘কালযাত্রা’ নিয়ে মঞ্চে আসছে নাট্যদল থিয়েটার চারণিক। বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। পরের দিন একই হলে একই সময়ে দ্বিতীয় প্রদর্শনী হবে। এটি থিয়েটার চারণিকের ৬ষ্ঠ প্রযোজনা।  

নাটকটি রচনা করেছেন মাহফুজা হিলালী। নির্দেশনায় রয়েছেন শামীম সাগর। একজন নারী যাত্রাশিল্পীর জীবন, শিল্পীর সামাজিক অবস্থান, ধর্মীয় ও সামাজিক নিষেধ এবং মানবিক মর্যাদার প্রশ্নকে কেন্দ্র করে গড়ে উঠেছে নাটকটির গল্প।  

নাটকের কেন্দ্রে রয়েছেন—একসময়ের খ্যাতনামা যাত্রাশিল্পী প্রিন্সেস মহিমা। মঞ্চে সে কখনো সীতা, কখনো দ্রৌপদী, কখনো বেহুলা। সময় বদলে যায়, বদলায় পালা ও তার চরিত্র। কিন্তু তার জীবনের কিছু ক্ষত, অপমান আর না পাওয়ার গল্প বদলায়নি।   

প্রিন্সেস মহিমার শেষ ইচ্ছা ছিল—জানাজা। কিন্তু মৃত্যুর পর শেষ ইচ্ছা পূরণ করতে গিয়ে তার মেয়ে কুমকুম সামাজিক ও ধর্মীয় নানা বাধার মুখোমুখি হয়। মায়ের স্মৃতি, যাত্রার মঞ্চ এবং বর্তমান বাস্তবতা মিলেমিশে তৈরি করে এক প্রতীকী ‘কালযাত্রা’। ‘কালযাত্রা’ দর্শকের সামনে প্রশ্ন রাখে—কোনটি ধর্ম, কোনটি অধর্ম আর কোনটি মানবতা? 

নাটকটিতে একক অভিনয় করবেন সাফিয়া খন্দকার রেখা। নাটকটির মঞ্চ, আলো, পোশাক, আবহসংগীত, কোরিওগ্রাফি করেছেন শামীম সাগর।


 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।