রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভূমধ্যসাগরে মিশর-গ্রিসের যৌথ সামরিক মহড়া

প্রকাশিত - ১৫ সেপ্টেম্বর, ২০২৬   ০৩:২৫ পিএম
webnews24

ভূমধ্যসাগরে যৌথ সামরিক মহড়া শুরু করেছে মিশর ও গ্রিস। মঙ্গলবার মিশরীয় সেনাবাহিনী জানিয়েছে, ‘মেডুসা-১৫’ নামের এই সামরিক মহড়া কয়েক দিন ধরে ভূমধ্যসাগর এবং গ্রিসের কয়েকটি বিমানঘাঁটিতে অনুষ্ঠিত হবে।

আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, মহড়ায় মিশর ও গ্রিসের নৌ, বিমান, আকাশ প্রতিরক্ষা, গোয়েন্দা ও বিশেষ বাহিনীর সদস্যরা অংশ নিচ্ছেন। এর মধ্যে প্যারাট্রুপার ও কমান্ডো ইউনিটও রয়েছে।

মিশরীয় সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, মহড়ায় ফ্রান্স, ইতালি এবং গ্রিক সাইপ্রিয়ট প্রশাসনের বাহিনীও অংশ নিচ্ছে।

মহড়ার শুরুতে মিশর ও গ্রিসের নৌবাহিনী গ্রিসের উদ্দেশে যাত্রাপথে একটি সমুদ্রপথ অতিক্রমের অনুশীলন করে। পাশাপাশি অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে যুদ্ধের কৌশলগত ধারণা সমন্বয় ও অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণও দেওয়া হয়।

মহড়ায় বিভিন্ন ধরনের হুমকির বিরুদ্ধে নৌ ও আকাশযুদ্ধ পরিচালনা এবং সমন্বয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এর অংশ হিসেবে নৌ ও বিমান অভিযানের ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হওয়ার কথা রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, মহড়ায় সরাসরি গোলাবর্ষণের অনুশীলন এবং প্রচলিত নয় এমন বিভিন্ন হুমকি মোকাবিলার প্রশিক্ষণও থাকবে। এর মাধ্যমে অংশগ্রহণকারী বাহিনীগুলোর উন্নত প্রশিক্ষণ ও পেশাদারিত্বের সক্ষমতা তুলে ধরা হবে।

মিশর ও গ্রিসের মধ্যে ‘মেডুসা’ সামরিক মহড়ার যাত্রা শুরু হয় ২০১৫ সালের ডিসেম্বরে। এরপর থেকে দুই দেশের সামরিক সহযোগিতার অংশ হিসেবে এ ধরনের মহড়া অনুষ্ঠিত হয়ে আসছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।