রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

২০০ কোটি রুপির নতুন রানি মামিতা বাইজু

প্রকাশিত - ১৪ সেপ্টেম্বর, ২০২৬   ০৫:৪৮ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : দুই বছর আগে দক্ষিণী সিনেমা ‘প্রেমালু’ দিয়ে দর্শকদের হৃদয় জয় করে নেন উদীয়মান অভিনেত্রী মামিতা বাইজু। সেই সিনেমায় তার দুরন্ত অভিনয় নজর কাড়ে সবার। মাত্র দুই বছরের মাথায় এবার ঐতিহাসিক রেকর্ড গড়লেন এই অভিনেত্রী। প্রথম দক্ষিণ ভারতীয় অভিনেত্রী হিসেবে একই পঞ্জিকাবর্ষে তিনটি ২০০ কোটি রুপি আয়ের সিনেমা উপহার দিলেন।

সাম্প্রতিক তিনটি মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জন নায়াগান’, ‘বিশ্বনাথ অ্যান্ড সন্স’ ও ‘বেথলেহেম কুডুম্বা ইউনিট’ বক্স অফিসে ২০০ কোটি রুপির সীমা পার করেছে। ফলে দীপিকা পাড়ুকোন ও আলিয়া ভাটের পর ভারতের তৃতীয় অভিনেত্রী হিসেবে এই বিরল কীর্তি অর্জন করলেন মামিতা বাইজু। ‘প্রেমালু’সহ ব্লকবাস্টার চারটি সিনেমার সম্মিলিত বক্স অফিস আয় ছাড়িয়ে গেছে হাজার কোটি রুপি।

বাণিজ্যিক সিনেমায় অভিনয় করলেও পর্দায় বরাবর শালীনতা বজায় রাখেন মামিতা। তাকে প্রথমবার সুযোগ দেওয়া ‘সুপার শরণ্যা’ ও ‘প্রেমালু’ ছবির পরিচালক গিরিশ এডি অভিনেত্রীর এই অর্জনে অবাক হননি। গিরিশের মতে, মামিতা অত্যন্ত মেধাবী এবং ক্যামেরার সামনে তার উপস্থিতি নজরকাড়া। চমৎকার নাচ ও মিষ্টি অভিনয়ের মাধ্যমে মামিতা এরই মধ্যে জেন-জি প্রজন্মের দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছেন মামিতা।

কাজের প্রতি গভীর নিষ্ঠা ও অভিনয়ের দক্ষতা দিয়ে জ্যেষ্ঠ অভিনয়শিল্পীদের মনও জয় করে নিয়েছেন এই তারকা। ‘বিশ্বনাথ অ্যান্ড সন্স’ সিনেমায় সহশিল্পী প্রখ্যাত অভিনেত্রী রাধিকা শরৎকুমার জানান, মহড়ার সময় দৃশ্য ও আবেগগুলো যেভাবে মামিতা দ্রুত আয়ত্ত করছিলেন, তা সত্যিই প্রশংসনীয়। খুব কম শিল্পীর মধ্যেই এমন গুণ দেখা যায়।

বাণিজ্যিক সিনেমাগুলোয় জনপ্রিয় নায়ক থাকা সত্ত্বেও মামিতার অভিনয় আলাদাভাবে নজর কাড়ে। পর্দায় সতেজতা ও প্রাণবন্ততা তার বাণিজ্যিক সিনেমার সাফল্যে বড় ভূমিকা রেখেছে। দুর্দান্ত এই পথচলায় মামিতা বাইজু এখন ভারতীয় চলচ্চিত্রের সবচেয়ে প্রতিশ্রুতিশীল ও চাহিদাসম্পন্ন অভিনেত্রীদের একজন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।