রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

নাক ঠোঁট সার্জারি করে   বদলে গেছেন খুশি কাপূর

প্রকাশিত - ২০ আগস্ট, ২০২৪   ০৭:৫৮ পিএম
webnews24

প্রভাত বিনোদন  : মায়ের পথ ধরে বলিউডে অভিনয়ের যাত্রা শুরু শ্রীদেবীকন্যা খুশি কাপূরের। জোয়া আখতারের ‘আর্চিজ’ সিনেমা দিয়ে ইতোমধ্যেই আলোচনায় এসেছেন তিনি। তারকা অভিনেত্রী শ্রীদেবীর কন্যা হওয়ার সুবাদে নেটিজেনরা অনেক ছোট থেকেই খুশিকে দেখে আসছেন। বি-টাউনে পা রাখার আগে তার মুখ, নাক, ঠোঁটের গড়ন ছিল অন্য রকম। যেটা বর্তমানের সঙ্গে কোনো মিল নেই। এখন বদলে গেছে অনেক কিছুই। চেহারাতেও বড় পরিবর্তন এসেছে খুশির। অভিনেত্রী নিজেও স্বীকার করেছেন সেই সত্য। শ্রীদেবী কন্যা জানিয়েছেন, বি-টাউনে পা রাখার আগে তিনি নাকে অস্ত্রোপচার করিয়েছেন। যে কারণে চেহারাতে এসেছে বড় পরিবর্তন। 
সম্প্রতি শ্রীদেবীর একটি পুরোনো অ্যাওয়ার্ড অনুষ্ঠানের ভিডিও ভাইরাল হয়। সেখানে কিশোরী খুশিকে দেখা যায়। ওই ভিডিওতে নেটিজেনরা বিভিন্ন মন্তব্য করেছেন। অনেকেই খুশির তখনকার ছবির সঙ্গে বর্তমান ছবির অমিল খুঁজে বের করেছেন। কেউ বলেছেন, নাকের সঙ্গে ঠোঁটেও বদল এনেছেন খুশি। সেই মন্তব্যের সত্যতা নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেও। বলেছেন, হ্যাঁ  ঠোঁট ও নাকে অস্ত্রোপচার করিয়েছেন তিনি।
খুশির অকপট স্বীকারোক্তি দেখে একজন মন্তব্য করেছেন, ‘নিজেই সবটা স্বীকার করেছেন, দেখে ভালো লাগল। আবার কেউ লিখেছেন, তার অর্থ আছে। কীভাবে খরচ করবে, সেটা তার বিষয়। মিথ্যা তো বলছে না। 
উল্লেখ্য, আর্চিজ ছবিতে অভিনয়ের জন্য ট্রোলড হয়েছিলেন খুশি। আগামীতে লাভ টুডে’ ছবির হিন্দি সংস্করণে দেখা যাবে তাকে। বিপরীতে দেখা যাবে আমির খানের ছেলে জুনাইদ খানকে। সাইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলি খানের সঙ্গেও একটি ছবিতে জুটি বাঁধবেন খুশি, এমনটাই শোনা যাচ্ছে। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।