রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ্যে এলো ছাওয়া’র টিজার, চেনাই দায় ভিকিকে

প্রকাশিত - ২০ আগস্ট, ২০২৪   ০৭:৫৭ পিএম
webnews24

প্রভাত বিনোদন : অবশেষে প্রকাশ্যে এলো ভিকি কৌশল ও রাশমিকা মান্দানা অভিনীত ছাওয়া সিনেমার টিজার। টিজারটি ইতিমধ্যেই শোরগোল ফেলে দিয়েছে নেটদুনিয়ায়। টিজারে ভিকিকে রীতিমতো চেনাই দায়। অনেকেরই মতে টিজারে ভিকি কৌশলকে চেনা যাচ্ছে না। টিজারে দেখা যাচ্ছে, ভিকি ঘোড়ার পিঠে চড়েছেন যোদ্ধাদের পোশাকে। তাকে একা হাতে শত্রুদের প্রতিহত করতেও দেখা যাচ্ছে।  টিজারে ভিকির কণ্ঠে শোনা যাচ্ছে, ছত্রপতি শিবাজীকে বাঘ বলা হয় এবং বাঘের সন্তানকে ছাওয়া। চলতি বছরের মে মাসে এই সিনেমার শুটিং শেষ করেন ভিকি কৌশল। এরপর নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট করে কৃতজ্ঞতা জানান তিনি। 
ভিকি লিখেছিলেন, ছাওয়ার শুটিংয়ের অত্যন্ত আবেগপ্রবণ, নাটকীয় সফর খানিক নাটক ছাড়া শেষ হতে পারত না। বৃষ্টির দেবতা আজ রীতিমতো অনুষ্ঠান করেন, ফাইনাল শট শেষ করার ঠিক পরেই।’ শুটিং শেষ করার আগেই রাশমিকা মান্দানাও গোটা টিমের হয়ে পোস্ট করেন। দীনেশ ভিজানের ম্যাডক ফিল্মসের প্রযোজনায় এই সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা আগামী ৬ ডিসেম্বর। ভিকি কৌশলের পোস্টে এদিন শুভেচ্ছা জানিয়েছেন অভিষেক বচ্চন, ভূমি পেডনেকর, আয়ুষ মেহরা, নেহা ধুপিয়া, শর্বরী ওয়াঘ, সানিয়া মলহোত্র, শান্তনু মাহেশ্বরী প্রমুখ একাধিক তারকারা।


 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।