রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

৪ দিনেই ২০০ কোটি ব্যবসা স্ত্রী ২ সিনেমার

প্রকাশিত - ২০ আগস্ট, ২০২৪   ০৭:৫৪ পিএম
webnews24

প্রভাত বিনোদন  : বক্স অফিসে রমরমা ব্যবসা করছে অমর কৌশিক পরিচালিত হরর কমেডি সিনেমা স্ত্রী ২। শ্রদ্ধা কাপুর, রাজকুমার রাও, পঙ্কজ ত্রিপাঠী অভিনীত সিনেমা মুক্তির চতুর্থ দিনে ভারতীয় বাজারে ৫৮.২ কোটি টাকা আয় করে ফেলেছে। শুরুতেই এমন ব্যবসা আশা বাড়াচ্ছে নির্মাতাদের।
ট্রেড অ্যানালিস্ট সূত্রে খবর, এ সিনেমা চতুর্থ দিনে ভারতে মোট ৫৮.২ কোটি টাকার ব্যবসা করেছে। অপারশক্তি খুরানা, অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিনীত এ সিনেমার বুধবার যে বিশেষ স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়েছিল সেখান থেকে আয়ের পরিমাণ ৮.৫ কোটি টাকা। ভিত শক্ত হতেই মুক্তির প্রথম দিনেই এ সিনেমা ৭৬.৫ কোটি টাকার ব্যবসা করে।
প্রসঙ্গত, মুক্তির দিন ছিল ভারতের স্বাধীনতা দিবস অর্থাৎ ছুটি। দ্বিতীয় দিনে আয়ের পরিমাণের সঙ্গে ৩৫.৩ কোটি যোগ হয়। তৃতীয় দিনে আয়ের পরিমাণ ছিল ৪৫.৭ কোটি টাকা। অর্থাৎ প্রথম চার দিন মিলিয়ে ভারতীয় বক্স অফিসে মোট আয়ের পরিমাণ ২০০ কোটি পার করে ২০৪ কোটিতে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন নির্মাতারা। চার দিন শেষে পুরো বিশ্বে আয়ের পরিমাণ ২৮৩ কোটি টাকা।
প্রসঙ্গত, ‘স্ত্রী’ সিনেমাও বক্স অফিসে বেশ সাড়া ফেলেছিল। তারই দ্বিতীয় ভাগে চান্দেরি অঞ্চলের মানুষকে ভয় দেখিয়ে বেড়াচ্ছে ‘সরকটে’। তার হাত থেকে রক্ষা পেতে আবারও চান্দেরির বাসিন্দারা ‘স্ত্রী’র শরণাপন্ন। সিনেমাতে রয়েছে একাধিক সারপ্রাইজ, দেখা মিলবে অক্ষয় কুমার, তামান্না ভাটিয়া ও বরুণ ধাওয়ানের।
বক্স অফিসে জোর প্রতিযোগিতায় পড়তে হতে পারত স্ত্রী ২’কে। কারণ একইসঙ্গে মুক্তি পেয়েছে জন আব্রাহামের ‘বেদা’ ও অক্ষয় কুমারের ‘খেল খেল মেঁ’। তবে ‘স্ত্রী ২’-এর ব্যবসার কাছে কিনারে নেই বাকি দুই সিনেমা। হিন্দির পাশাপাশি তামিল ও তেলুগুতে মুক্তি পাওয়া সত্ত্বেও ‘বেদা’ মাত্র ৬.৫২ কোটি টাকা আয় করেছে। অন্যদিকে অক্ষয়ের ‘খেল খেল মেঁ’ সিনেমার আয়ের পরিমাণ ৫ কোটি টাকা।
দীনেশ ভিজানের ‘হরর কমেডি ইউনিভার্স’-এর অংশ ‘স্ত্রী ২’। ২০১৮ সালে ‘স্ত্রী’র হাত ধরে এই ইউনিভার্স শুরু হয়। যার পরবর্তী সিনেমাগুলো হলো ‘রুহি’, ‘ভেড়িয়া’ ও ‘মুঞ্জ্যা’। সেই ইউনিভার্সের নতুন সংযোজন ‘স্ত্রী ২’। খুব কম প্রচার সত্ত্বেও চলতি বছরের শুরুর দিকে মুক্তি পাওয়া ‘মুঞ্জ্যা’ ১০৭.৪৮ কোটি টাকা আয় করে প্রেক্ষাগৃহ থেকে। এখন পর্যন্ত মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে বক্স অফিসে মোট আয়ের হিসাবে তৃতীয় স্থানে ‘মুঞ্জ্যা’। প্রথম দুটি হলো ‘ফাইটার’ ও ‘শয়তান’।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।