রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন ক্লাবে শুরুটা ভালো হলো  না হুলিয়ান আলভারেজের

প্রকাশিত - ২০ আগস্ট, ২০২৪   ০৭:৪৯ পিএম
webnews24

প্রভাত স্পোর্টস : নতুন ক্লাবে শুরুটা খুব একটা ভালো হলো না হুলিয়ান আলভারেজের। বাংলাদেশের মুদ্রায় প্রায় ১০৯২ কোটি টাকার চুক্তিতে আলভারেজকে দলে নিয়েছে আতলেতিকো মাদ্রিদ। আতলেতিকো মাদ্রিদের হয়ে অভিষেক ম্যাচে শেষ ১৫ মিনিটের জন্য মাঠে নেমেছিলেন। এই সময়টাতে মাঠে নিষ্প্রভ ছিলেন আলভারেজ। দলকে কাঙ্ক্ষিত জয়সূচক গোল এনে দিতে পারেননি। তাতে ভিয়ারিয়ালের বিপক্ষে এস্তাদিও দে লা সেরামিকায় ২-২ গোলে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে আতলেতিকোকে।
অবশ্য হারের শঙ্কাও ছিল আতলেতিকোর সামনে। দুইবার পিছিয়ে পড়েও প্রতিপক্ষের মাঠ থেকে ১ পয়েন্ট নিয়ে ফেরা গেছে, তাতে দিয়েগো সিমিওনের সন্তুষ্ট হওয়ারই কথা। ম্যাচশেষে আতলেতিকো কোচের কথাতে সন্তুষ্টিই প্রকাশ পেয়েছে, ‘আমার মনে হয় আমরা ভালো একটা ম্যাচ খেলেছি। কিছু ব্যক্তিগত ক্ষেত্রে উন্নতির জায়গা আছে, তবে দল হিসেবে আমরা প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম।’
গত মৌসুমে লিগে পয়েন্ট তালিকায় ৪ নম্বরে থাকা আতলেতিকো দলে এবার বেশ কয়েকটি পরিবর্তন এসেছে। আলভারো মোরাতা, স্টেফান সেভিচ, মেম্ফিস ডিপাইয়ের মতো ফুটবলার দল ছেড়েছেন। দলে এসেছেন আলভারেজ, আলেক্সান্ডার সরলথ, রবিন লে নরমাঁ। এই তিন ফুটবলারেরই কাল অভিষেক হয়েছে। অভিষেক ম্যাচে গোল পেয়েছেন সরলথ। যে গোলেই মূলত কাল পয়েন্ট ভাগাভাগি করতে পেরেছে আতলেতিকো।
ম্যাচের ১৮ মিনিটের মাথাতেই গোল খেয়ে বসে আতলেতিকো। গোল করেন ডাচ ফুটবলার আরনাউ দানিউমা। এই গোলের পর ম্যাচ ফিরতে খুব একটা সময় নেয়নি আলভারেজরা। ২ মিনিট পরই গোল ফিরিয়ে দেন স্প্যানিশ মিডফিল্ডার মার্কোস ইয়োরেন্তে। ৩৭ মিনিটে ককের আত্মঘাতী গোলে আবারও এগিয়ে যায় ভিয়ারিয়াল। যদিও দায়টা বেশি ছিল গোলরক্ষক ইয়ান ওবলাকের। অ্যালেক্স বায়েনার করা ক্রস ওবলাক নিয়ন্ত্রণে রাখতে পারেননি। প্রথমার্ধের যোগ করা সময়ে হেডে গোল করে দলকে সমতায় ফেরান সরলথ।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।