রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া

প্রকাশিত - ০৮ সেপ্টেম্বর, ২০২৬   ১০:৫৬ পিএম
webnews24

২৪ ঘণ্টা  অনলাইন : বিগ ব্যাশ লীগ (বিবিএল) এবং ওমেন্স বিগ ব্যাশ লীগে (ডব্লিউবিবিএল) বেসরকারিকরণের পরিকল্পনায় অনুমোদন দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। যা অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের ইতিহাসে অন্যতম বড় একটি পরিবর্তন আনল।

৮ সেপ্টেম্বর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে এক সংবাদ সম্মেলনে এই ঐতিহাসিক সিদ্ধান্তের আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, মেলবোর্ন স্টার্স এবং মেলবোর্ন রেনিগেডস দল দুটিকে একীভূত করার বিতর্কিত সিদ্ধান্তের ঠিক কয়েক মাস পরেই এলো এই সিদ্ধান্ত।

সিএ চেয়ারম্যান মাইক বেয়ার্ড বলেছেন, আন্তর্জাতিক সূচি, খেলোয়াড়দের প্রাপ্যতা, বিবিএলের স্যালারি, ক্যাপ এবং ব্র্যান্ডিং প্রস্তাবের নিয়ন্ত্রণ অস্ট্রেলিয়ান ক্রিকেটের হাতেই থাকবে।বেয়ার্ড আরো বলেন, ‘বিগ ব্যাশ লীগে বেসরকারি বিনিয়োগের দরজা খুলে দেওয়ার মাধ্যমে, ক্রিকেট অস্ট্রেলিয়া খেলার দীর্ঘমেয়াদি ভবিষ্যৎকে শক্তিশালী ও সুরক্ষিত করতে একটি সুচিন্তিত পদক্ষেপ নিচ্ছে।’

 এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যার পেছনে কয়েক মাসের বিশ্লেষণ, আলোচনা এবং পারস্পরিক সহযোগিতা জড়িয়ে ছিল বলে যোগ করেন তিনি।তিনি আরো বলেন, ‘আমি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাতে চাই। আমরা এমন একটি পথের দিকে এগিয়ে যাচ্ছি যা আমাদের বিশ্বাস মতে এই দেশে ক্রিকেটের ভবিষ্যৎ সুরক্ষিত করার, বিগ ব্যাশকে আরো শক্তিশালী করবে।’

 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।