২৪ ঘণ্টা অনলাইন : মালয়েশিয়ার বোর্নিও দ্বীপের কাছে একটি বিমানবন্দরের কাছে ‘ফ্লাইং ডক্টর’ সেবায় ব্যবহৃত একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবারের এ ঘটনায় হেলিকপ্টারটিতে চিকিৎসাকর্মীসহ পাঁচজন ছিলেন।
তবে এখন পর্যন্ত দুর্ঘটনায় কারো মৃত্যুর খবর নিশ্চিত করা হয়নি বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।এক বিবৃতিতে মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী জুলকেফলি আহমাদ জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী হেলিকপ্টারটিতে একজন পাইলট ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের চার কর্মী ছিলেন। তাদের মধ্যে একজন চিকিৎসা কর্মকর্তা, একজন সহকারী চিকিৎসা কর্মকর্তা এবং দুজন নার্স ছিলেন।
‘ফ্লাইং ডক্টর’ সেবা সাধারণত প্রত্যন্ত ও দুর্গম এলাকায় চিকিৎসাসেবা, জরুরি রোগী পরিবহন এবং অন্যান্য ক্লিনিক্যাল সেবা পৌঁছে দিতে উড়োজাহাজ বা হেলিকপ্টার ব্যবহার করে।জুলকেফলি বলেন, ‘এই মুহূর্তে ক্রু ও যাত্রীদের অবস্থা এবং দুর্ঘটনার কারণ—কোনোটিই এখনো নিশ্চিত হওয়া যায়নি। অগ্নিনির্বাপক ও চিকিৎসা কর্তৃপক্ষের সমন্বয়ে উদ্ধার ও অনুসন্ধান অভিযান চলছে।’
মালয়েশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার বিকেলের দিকে সারাওয়াকের লং লেলাংয়ের স্বল্পদৈর্ঘ্যের উড্ডয়ন ও অবতরণের বিমানবন্দরের কাছে দুর্ঘটনার খবর পাওয়া যায়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে দেশটির পরিবহন মন্ত্রণালয়ের বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো তদন্ত শুরু করেছে।
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।