রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাহামা থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে বিমান নিখোঁজ

প্রকাশিত - ০৮ সেপ্টেম্বর, ২০২৬   ০৫:০০ পিএম
webnews24

বাহামা থেকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার পথে চার আরোহী নিয়ে একটি ছোট বিমান নিখোঁজ হয়েছে। নিখোঁজ বিমানটির সন্ধানে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে বাহামা ও যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এ বিষয়ে বাহামা পুলিশ জানিয়েছে, পাঁচ আসনের বিমানটি সোমবার ‘গ্রেট হারবার কে’ থেকে ফ্লোরিডার ওপা-লকায় উদ্দেশে উড্ডয়ন করে। পরে বাহামার সবচেয়ে বড় দ্বীপ অ্যান্ড্রোস আইল্যান্ডের প্রায় ১৩ মাইল (২১ কিলোমিটার) পশ্চিমে বিমানটির সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

নিখোঁজ বিমানে একই পরিবারের চারজন ছিলেন বলে জানিয়েছেন পরিবারের এক সদস্য সিলভি লারিউ। তারা হলেন মারিও লামার, তার স্ত্রী লিলি লামার এবং তাদের দুই নাতি-নাতনি ক্রিশ্চিয়ান সোশা ও সোফি সোশা।

পুলিশ জানায়, অ্যান্ড্রোস আইল্যান্ডের উত্তর-পশ্চিমাঞ্চলীয় রেড বে এলাকার উপকূলীয় পানিতে একটি বিমান বিধ্বস্ত হয়ে থাকতে পারে, এমন খবর পাওয়ার পর তারা তল্লাশি শুরু করে। তবে এখনো হদিস মেলেনি।

ফ্লাইট-ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, বিমানটি বাহামার উপকূলের কাছে কিছু সময় চক্কর দেওয়ার পর রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। ওই সময় এলাকায় ভারী বজ্রঝড় হচ্ছিল। তবে দুর্ঘটনার সঙ্গে খারাপ আবহাওয়ার সরাসরি কোনো সম্পর্ক ছিল কি না, তা এখনো নিশ্চিত নয়।

তল্লাশি অভিযানে বাহামার প্রতিরক্ষা বাহিনীকে সহায়তা করছে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড। অ্যান্ড্রোস আইল্যান্ডের প্রায় ১৫ মাইল (২৪ কিলোমিটার) দূরের সমুদ্র এলাকায় অনুসন্ধানের জন্য কোস্ট গার্ড একটি নজরদারি বিমান মোতায়েন করেছে।

খারাপ আবহাওয়ার কারণে প্রাথমিক তল্লাশি কার্যক্রম কিছুটা বিলম্বিত হয়। আবহাওয়ার পরিস্থিতির উন্নতি হলে অভিযান পুনরায় শুরু করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

বাহামা পুলিশ বলেছে, নিখোঁজ বিমান ও এর আরোহীদের সন্ধান করা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।