রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

মায়ামিতে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

প্রকাশিত - ০৭ সেপ্টেম্বর, ২০২৬   ০১:৫৩ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে অতিক্রম করে দুর্ঘটনায় পড়েছে অ্যামাজন প্রাইম এয়ারের একটি পণ্যবাহী বিমান। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন, যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

রোববার স্থানীয় সময় দুপুর ২টার কিছু আগে প্রাইম এয়ারের ফ্লাইট ৭৫৯৮ রানওয়ে ছাড়িয়ে মাটিতে থাকা কয়েকটি যানবাহনে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর উদ্ধারকাজে ৬০টির বেশি ইউনিটের প্রায় ২০০ কর্মী অংশ নেন।

ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, বিমানটি পুয়ের্তো রিকোর সান জুয়ান থেকে মায়ামির উদ্দেশে উড্ডয়ন করেছিল। দুর্ঘটনার সময় উড়োজাহাজটির গতি ছিল ঘণ্টায় প্রায় ২০৭ কিলোমিটার।

দুর্ঘটনাকবলিত বিমানটি ছিল ৩২ বছরের পুরোনো বোয়িং ৭৬৭-৩০০ ফ্রেটার। ‘২১ এয়ার’ নামের একটি কার্গো এয়ারলাইন অ্যামাজনের হয়ে বিমানটি পরিচালনা করছিল।

ঘটনায় নিহত ও আহতদের প্রতি শোক জানিয়ে অ্যামাজন ও ২১ এয়ার কর্তৃপক্ষ তদন্তে স্থানীয় প্রশাসনকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে। বোয়িংও তদন্তে সহযোগিতা করার কথা জানিয়েছে।

এর আগে ২০১৯ সালে টেক্সাসের ট্রিনিটি বে এলাকায় অ্যামাজন প্রাইম এয়ারের একই মডেলের একটি বিমান বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছিলেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।