রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে দীঘির অবকাশ

প্রকাশিত - ০৭ সেপ্টেম্বর, ২০২৬   ০১:৪৮ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : কাজের ব্যস্ততা থেকে কিছুটা সময় বের করে কক্সবাজারে ছুটি কাটাচ্ছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। সমুদ্র, পাহাড় আর প্রকৃতির মনোরম পরিবেশে ফুরফুরে মেজাজে ধরা দিয়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কক্সবাজার ভ্রমণের কয়েকটি ছবি শেয়ার করেছেন দীঘি। ছবিগুলোতে তাকে একটি অভিজাত রিসোর্টের সুইমিংপুলের পাশে ও বারান্দায় বিভিন্ন ভঙ্গিতে পোজ দিতে দেখা যায়।

ছবিতে দীঘির পরনে ছিল হালকা পেস্টেল ও বাসন্তী ঘাসের রঙের একটি লং গাউন। পোশাকটির হাতা ও গলায় ছিল নজরকাড়া সূচিকর্ম। পেছনে সবুজ পাহাড় ও সমুদ্রের নৈসর্গিক দৃশ্য তার উপস্থিতিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

কখনো মিষ্টি হাসিতে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন দীঘি, আবার কোনো ছবিতে বাতাসে উড়তে থাকা চুলে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে দেখা গেছে তাকে। ছবিগুলো দেখেই বোঝা যায়, কক্সবাজারের মনোরম পরিবেশ বেশ উপভোগ করছেন এই অভিনেত্রী।

দীঘির ছবি প্রকাশের পরপরই ভক্তদের প্রশংসায় ভরে উঠেছে মন্তব্যের ঘর। অনেকেই তার সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রশংসা করেছেন। একজন ভক্ত লিখেছেন, ‘তুমি মানুষটাও যেমন সুন্দরী, তোমার ব্যবহারটাও ততটাই সুন্দর।’ অন্য একজন মন্তব্য করেছেন, ‘মাশাল্লাহ, খুব সুন্দর লাগছে।’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।