রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

অভিনয়ে সফল, তবুও আক্ষেপ কারিনার

প্রকাশিত - ০৩ সেপ্টেম্বর, ২০২৬   ০১:৩৯ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বলিউডের অন্যতম অভিনেত্রী কারিনা কাপুর খান। অভিনয়জীবনে সাফল্যের পাশাপাশি ব্যক্তিজীবনেও নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন তিনি। তবে জীবনের একটি সিদ্ধান্ত নিয়ে আজও আক্ষেপ রয়েছে এই অভিনেত্রীর। আর সেই আক্ষেপ থেকেই দুই ছেলে তৈমুর ও জেহর পড়াশোনা নিয়ে বেশ সতর্ক কারিনা।

কাপুর পরিবারের কন্যা এবং পতৌদি পরিবারের পুত্রবধু হিসেবে পরিচিত কারিনার অভিনয়জীবনের শুরুটা হয়েছিল খুব অল্প বয়সেই। ক্লাস ইলেভেনের পরই অভিনয়কে পেশা হিসেবে বেছে নেন তিনি। এরপর আর পড়াশোনা শেষ করা হয়নি তার। সময়ের সঙ্গে বলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করলেও শিক্ষা অসম্পূর্ণ রেখে আসার বিষয়টি এখনও মনে দাগ কেটে আছে অভিনেত্রীর।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সেই আক্ষেপের কথা জানিয়েছেন কারিনা। পাশাপাশি সন্তানদের পড়াশোনার বিষয়েও নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি।

কারিনা বলেন, ‘আমি পড়াশোনা মাঝপথে বন্ধ করে দিতে চাইনি। সবসময়ই চেয়েছিলাম লেখাপড়া যাতে করতে পারি। তাই আমার এখনও আফসোস হয়। আমি জানি অনেকেই এটা নিয়ে ঠাট্টা করতে পারে বা যা খুশি বলতেও পারে। কিন্তু সেই সময়ে যে সুযোগটা এসেছিল, তাতে ক্লাস ইলেভেনের পরে আর পড়াশোনা করতে পারিনি।’

এদিকে দুই সন্তানের মা হওয়ার অভিজ্ঞতাও কারিনার কাছে একেবারেই আলাদা। বড় হয়েছেন বোন কারিশমা কাপুরের সঙ্গে। ফলে নিজের শৈশবে কোনো ভাই না থাকায় দুই ছেলেকে একসঙ্গে বড় হতে দেখা তার কাছে নতুন এক অনুভূতি।

এ প্রসঙ্গে কারিনার মত, ‘আমি আর কারিশমা দুই বোন। তাই দুই ছেলে থাকাটা সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা। এটা প্রায় এক অলৌকিক অভিজ্ঞতার মতো। কারণ, আমি কখনও কোনও ভাইয়ের সঙ্গে বড় হইনি। তাই তৈমুর আর জেহকে দেখাটা আমার কাছে অসাধারণ এক অনুভূতি। আমি প্রতিদিন নতুন কিছু শিখছি।’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।