রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

২০০ বছর পর মেয়ে শিশু, রাজকীয় বরণ

প্রকাশিত - ০৩ সেপ্টেম্বর, ২০২৬   ০১:৩৯ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ভারতের মহারাষ্ট্রের দহিফলে পরিবারে প্রায় ২০০ বছর পর জন্ম নিয়েছে একটি কন্যাশিশু। পাঁচ প্রজন্ম ধরে পরিবারটিতে যত শিশুর জন্ম হয়েছে, তাদের সবাই ছিল ছেলে। দীর্ঘ অপেক্ষার পর মেয়ে সন্তান আসায় আনন্দে ভাসছে পুরো পরিবার।

শিশুটির নাম রাখা হয়েছে গার্গি। তাকে বিশেষভাবে স্বাগত জানাতে হাসপাতাল থেকে রাজকীয় আয়োজনে বাড়িতে নিয়ে এসেছে পরিবারটি।

২ সেপ্টেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

প্রতিবেদনে বলা হয়, মহারাষ্ট্রের বীদ এলাকার দহিফলে পরিবারে গার্গির জন্মের পর থেকেই উৎসবের আমেজ তৈরি হয়। পরিবারের সদস্যরা সিদ্ধান্ত নেন, ব্যতিক্রমী এই শিশুকে আনুষ্ঠানিকভাবে রাজকীয় অভ্যর্থনা জানিয়ে বাড়িতে নেওয়া হবে।

গার্গির দাদা লিমবাজি দাহিফলে আবেগাপ্লুত হয়ে বলেন, পরিবারে একটি মেয়ে শিশুর জন্ম তাদের জন্য সৌভাগ্যের বিষয়। দীর্ঘদিন ধরে পরিবারে কন্যাসন্তান না থাকায় আক্ষেপ ছিল। অবশেষে সেই অপেক্ষার অবসান হয়েছে।

তিনি আরও বলেন, নিজের দুই পুত্রবধূকে তিনি মেয়ের মতোই দেখেছেন। এবার নাতনিকে রাজকীয়ভাবে বাড়িতে আনতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত।

হাসপাতাল থেকে বাড়ি ফেরার সময় গার্গি ও তার মা একটি সুসজ্জিত রথে ছিলেন। তাঁদের ঘিরে ছিল পরিবারের সদস্য ও স্বজনেরা। এ সময় ব্যান্ড পার্টির বাঁশি ও ড্রামের শব্দে মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ।

গার্গির দাদী সুরেখা জানান, হাসপাতালেই তারা সিদ্ধান্ত নিয়েছিলেন শিশুটিকে বিশেষ আয়োজনের মাধ্যমে বাড়িতে নিয়ে আসবেন। তার ভাষায়, অনেক আনন্দের পর এই কন্যাশিশু তাদের ঘরে এসেছে।

গার্গির বাবা বলেন, অনেকেই সাধারণত ছেলে সন্তান প্রত্যাশা করেন। তবে মেয়ের বাবা হওয়ার অনুভূতি সম্পূর্ণ ভিন্ন। মেয়েরা বাবার সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকে উল্লেখ করে তিনি বলেন, তারা মেয়েকে ফুলের মতো যত্নে বড় করবেন।

প্রায় দুই শতক পর পরিবারের প্রথম কন্যাশিশুর জন্মকে ঘিরে তাই দহিফলে পরিবারে এখন আনন্দ-উৎসবের আবহ বিরাজ করছে।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।