২৪ঘণ্টা অনলাইন: বড় পর্দার পর এবার ছোট পর্দায় সঞ্চালকের ভূমিকায় দেখা যাচ্ছে বলিউড তারকা অজয় দেবগনকে। জনপ্রিয় ক্রাইম থ্রিলার অনুষ্ঠান ‘ক্রাইম পেট্রোল’-এর নতুন সিজনে উপস্থাপক হিসেবে অভিষেক হয়েছে তার। গত ৩১ আগস্ট থেকে শুরু হয়েছে নতুন সিজনটি।
তবে অনুষ্ঠানে অজয়ের উপস্থিতির পাশাপাশি তার পারিশ্রমিক নিয়েও চলছে ব্যাপক আলোচনা। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন সিজনের ১৫টি পর্বের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেতা।
প্রতিবেদন অনুযায়ী, ১৫ পর্বের জন্য অজয়ের পারিশ্রমিক প্রায় ৯০ কোটি রুপি। অর্থাৎ প্রতি পর্বে তার পারিশ্রমিক দাঁড়াচ্ছে প্রায় ৬ কোটি রুপি।
ছোট পর্দায় কোনো সঞ্চালকের জন্য এই অঙ্কের পারিশ্রমিক বেশ বড়। এর ফলে অজয় দেবগন ভারতীয় টেলিভিশনের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত সঞ্চালকদের তালিকায় শীর্ষস্থানীয়দের একজন হয়ে উঠেছেন।
তবে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া টিভি হোস্টের অবস্থান এখনো সালমান খানের দখলে। দীর্ঘদিন ধরে জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’ সঞ্চালনা করে আসছেন বলিউডের এই তারকা।
অজয়ের জন্য ‘ক্রাইম পেট্রোল’-এর নতুন সিজন শুধু নতুন একটি কাজই নয়, বরং ছোট পর্দায় সঞ্চালক হিসেবে তার ক্যারিয়ারেরও নতুন অধ্যায়।
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।