রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মান সুপার কাপের শিরোপা জিতলো লেভারকুসেনের

প্রকাশিত - ১৮ আগস্ট, ২০২৪   ১০:০৩ পিএম
webnews24

প্রভাত স্পোর্টস : আগের মৌসুম যেখানে শেষ করেছিল, সেখান থেকেই যেন নতুন মৌসুমের সূচনা করল বায়ার লেভারকুসেন। গত মৌসুমের শেষ ম্যাচে জার্মান কাপের ফাইনালে শিরোপা জিতে মাঠ ছেড়েছিল লেভারকুসেন। আর এবার নতুন মৌসুমের শুরুতে তারা জিতে নিল জার্মান সুপার কাপের শিরোপা। স্টুটগার্টের বিপক্ষে ২-২ গোলের সমতার পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে ৪-৩ গোলে স্টুটগার্টকে হারিয়ে শিরোপা জিতেছে জাবি আলোনসোর দল। বে-অ্যারেনায় ম্যাচের ১১ মিনিটেই ভিক্টর বোনিফেইসের গোলে এগিয়ে যায় লেভারকুসেন। ৪ মিনিটের বেশি অবশ্য এই লিড ধরে রাখতে পারেনি তারা। স্টুটগার্টকে সমতায় ফেরান এনজো মিলট। এরপর ৩৭ মিনিটে বড় ধাক্কা খায় লেভারকুসেন। বিপজ্জনকভাবে প্রতিপক্ষ খেলোয়াড়কে ট্যাকল করতে গিয়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় মার্টিন টরিয়ের। এরপর ম্যাচের বাকি সময় ১০ জন নিয়েই খেলতে হয়েছে লেভারকুসেনকে। ম্যাচের ৬৩ মিনিটে ১০ জনের লেভারকুসেনের বিপক্ষে এগিয়ে যায় স্টুটগার্ট। এরপর ম্যাচে লেভারকুসেন যখন হারের অপেক্ষায়, তখনই গত মৌসুমের মতো ঘুরে দাঁড়ানোর উপাখ্যান লিখে ফিরে আসে বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা। প্যাটট্রিক শিকের গোলে ৮৮ মিনিটে সমতায় ফেরে লেভারকুসেন। ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে ফল নির্ধারণের জন্য ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে ৪-৩ গোলে বাজিমাত করে লেভারকুসেন।
জাভি আলোনসো দায়িত্ব নেওয়ার পর এটি বায়ার্নের তৃতীয় শিরোপা। এর আগে বুন্দেসলিগা ও জার্মান কাপের শিরোপাও জিতেছিল তারা। বুন্দেসলিগা ও চ্যাম্পিয়নস লিগ শুরুর আগে এই জয় নিশ্চিতভাবে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে লেভারকুসেনকে। ম্যাচ শেষে একই কথা বলেছেন লেভারকুসেন কোচ জাবি আলোনসোও, ‘শেষ ১০ থেকে ১৫ মিনিটে একজন কম নিয়ে আমরা যেভাবে খেলেছি, সেটা অবিশ্বাস্য।  যেভাবে মৌসুম শুরু হলো আমি আনন্দিত। আমরা স্পিরিট ফিরে পেয়েছি। অন্যদিকে কাছাকাছি গিয়ে শিরোপা জিততে না পারলেও দলের খেলায় আশাবাদী স্টুটগার্ট কোচ সেবাস্তিয়ান হয়েনেস। তিনি বলেছেন, ‘ম্যাচের আগে আমরা কোন অবস্থায় আছি, নিজেরাই জানতাম না। তবে আমাদের কাছে এখন এটা পরিষ্কার যে আমরা সঠিক পথেই আছি।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।