২৪ঘণ্টা অনলাইন : ইরানকে ‘ব্যর্থ ও মৃত রাষ্ট্র’ হিসেবে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ইরানের সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতির তীব্র সমালোচনা করেন তিনি।
ট্রাম্পের দাবি, ইরানের সামরিক নৌবাহিনী ও বিমানবাহিনী কার্যত অকার্যকর হয়ে পড়েছে। একই সঙ্গে দেশটির অর্থনীতি ভেঙে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি।
ইরানের মুদ্রাব্যবস্থা নিয়েও কড়া সমালোচনা করে ট্রাম্প দাবি করেন, দেশটি আর কার্যকরভাবে নিজস্ব মুদ্রা ব্যবস্থা পরিচালনা করতে পারছে না। এমনকি সৈন্য ও পুলিশ সদস্যদের বেতন দেওয়ার সক্ষমতাও ইরান হারিয়েছে বলে দাবি করেন তিনি।
ইরানের অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে মার্কিন প্রেসিডেন্ট দেশটিতে মূল্যস্ফীতি ৩০০ শতাংশে পৌঁছেছে বলে উল্লেখ করেন। একই সঙ্গে দেশটির বর্তমান নেতৃত্বকে ‘সম্পূর্ণ বিশৃঙ্খল’ আখ্যা দিয়ে তিনি বলেন, তারা ইরানের জনগণকে যথাযথভাবে প্রতিনিধিত্ব করার সক্ষমতা হারিয়েছে।
তবে ট্রাম্পের এসব দাবির পক্ষে তার পোস্টে কোনো বিস্তারিত তথ্য বা পরিসংখ্যানের উৎস উল্লেখ করা হয়নি।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামরিক উত্তেজনা বিরাজ করছে। ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য সেই উত্তেজনার মধ্যেই নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।