রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিএফআরআইয়ের মৎস্য প্রযুক্তি নিয়ে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রকাশিত - ২৭ আগস্ট, ২০২৬   ০১:১৬ পিএম
webnews24
২৪ঘণ্টা অনলাইন

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) উদ্ভাবিত প্রযুক্তি মাঠপর্যায়ে কার্যকরভাবে সম্প্রসারণ ও হস্তান্তর জোরদার করতে ৩০ উপজেলা মৎস্য কর্মকর্তাকে নিয়ে প্রশিক্ষণ শুরু হয়েছে।

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) প্রযুক্তি হস্তান্তর ও মনিটরিং ইউনিটের (টিটিএমইউ) আয়োজনে তিন দিনব্যাপী ‘প্রশিক্ষক প্রশিক্ষণ’ (Training of Trainers—ToT) শুরু হয়েছে।

বিএআরসির কনফারেন্স রুম-১-এ এ প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএআরসির নির্বাহী চেয়ারম্যান ড. মো. আবদুছ ছালাম। এতে সভাপতিত্ব করেন বিএআরসির প্রযুক্তি হস্তান্তর ও মনিটরিং ইউনিটের পরিচালক ড. সুরাইয়া পারভীন।

তিন দিনব্যাপী এ প্রশিক্ষণে দেশের বিভিন্ন উপজেলা থেকে ৩০ জন উপজেলা মৎস্য কর্মকর্তা অংশ নিচ্ছেন।

আয়োজকরা জানান, প্রশিক্ষণের মাধ্যমে বিএফআরআই উদ্ভাবিত বিভিন্ন মৎস্য প্রযুক্তি সম্পর্কে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের জ্ঞান ও দক্ষতা বাড়ানো হবে। একই সঙ্গে এসব প্রযুক্তি মাঠপর্যায়ে কার্যকরভাবে সম্প্রসারণ ও হস্তান্তরের জন্য কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধি করা হবে।

প্রশিক্ষণে মৎস্য উৎপাদন বৃদ্ধি, আধুনিক ও টেকসই মৎস্য চাষ পদ্ধতি এবং বিএফআরআই উদ্ভাবিত প্রযুক্তির ব্যবহার ও প্রয়োগসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা বাড়লে গবেষণালব্ধ প্রযুক্তি দ্রুত মাঠপর্যায়ে পৌঁছাবে। এর মাধ্যমে দেশের মৎস্য খাতের উৎপাদনশীলতা ও দক্ষতা আরও বাড়ানোর সুযোগ তৈরি হবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।