রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

যেভাবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে পারে বাংলাদেশ

প্রকাশিত - ২৫ আগস্ট, ২০২৬   ১২:২০ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইনে ৯ উইকেটের ঐতিহাসিক জয়ের পর ম্যাকাইয়ে ইনিংস ও ৫১ রানে হারে বাংলাদেশ। তবে এই হারের পরও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় খুব একটা পিছিয়ে পড়েনি নাজমুল হোসেন শান্তর দল। বরং ৫৫.৫৬ শতাংশ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান এখনো চার নম্বরে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও খেলার সম্ভাবনা আছে বাংলাদেশের।  


বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্রে ৯টি দল খেলছে মোট ২৭টি সিরিজ ও ৭১টি টেস্ট। প্রতিটি জয়ের জন্য ১২ পয়েন্ট, টাই হলে ৬ এবং ড্র হলে ৪ পয়েন্ট। তবে দলগুলো সমানসংখ্যক ম্যাচ না খেলায় অবস্থান নির্ধারিত হচ্ছে মোট পয়েন্ট দিয়ে নয়, অর্জিত পয়েন্টের শতকরা হার পিসিটি দিয়ে। চক্র শেষে শীর্ষ দুই দল খেলবে লর্ডসের ফাইনালে।

বাংলাদেশ এখন পর্যন্ত খেলেছে ৬ টেস্ট। তিন জয়ের সঙ্গে আছে দুই হার ও একটি ড্র। মোট ৪০ পয়েন্ট নিয়ে শান্তদের পিসিটি ৫৫.৫৬ শতাংশ। পাকিস্তানের বিপক্ষে সাফল্যের পর অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয় বাংলাদেশকে পয়েন্ট তালিকায় শক্ত অবস্থান তৈরি করে দিয়েছে। ম্যাকাইয়ের হার তাই বড় ধাক্কা হলেও ফাইনালের দৌড় থেকে ছিটকে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি করেনি।

বাংলাদেশের সামনে এখনো বাকি ছয়টি টেস্ট। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে দুটি করে এবং দক্ষিণ আফ্রিকার মাঠে দুটি। অর্থাৎ নিজেদের মাঠের চার টেস্ট বাংলাদেশের জন্য হতে যাচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। চার ম্যাচেই জয় পেলে পিসিটি ৬০ শতাংশের ওপরে নেওয়ার সুযোগ তৈরি হবে। এর সঙ্গে দক্ষিণ আফ্রিকায় অন্তত একটি জয় যোগ করতে পারলে পিসিটি আরও ওপরে উঠে যাবে এবং ফাইনালের দৌড়ে বাংলাদেশের অবস্থান হবে আরও শক্ত।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।