রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

সেই ২ অক্টোবরেই আসছে অজয়ের ‘দৃশ্যম ৩’

প্রকাশিত - ২৫ আগস্ট, ২০২৬   ১২:০৬ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : ‘দৃশ্যম’ মানেই রহস্য, টানটান উত্তেজনা আর একটি বিশেষ তারিখ—২ অক্টোবর। সিরিজের প্রথম কিস্তির গল্পে যে তারিখটি হয়ে উঠেছিল পুরো রহস্যের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ, এবার সেই দিনটিকেই বেছে নেওয়া হয়েছে তৃতীয় কিস্তির মুক্তির জন্য।

দুই সফল সিনেমার পর এবার পর্দায় ফিরছে অজয় দেবগণ অভিনীত ‘দৃশ্যম’ সিরিজের তৃতীয় অধ্যায়। সিনেমাটির নাম রাখা হয়েছে ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’। মুক্তির তারিখ আগেই ঘোষণা করা হয়েছিল। এবার প্রকাশ্যে এসেছে সিনেমাটির নতুন পোস্টার, যা ঘিরে দর্শকদের কৌতূহল আরো বেড়েছে।

২৪ আগস্ট  প্রকাশিত পোস্টারে দেখা গেছে অজয় দেবগণের একটি চোখ। রহস্যে মোড়ানো সেই দৃষ্টিই যেন ইঙ্গিত দিচ্ছে বিজয় সালগাঁওকারের জীবনে লুকিয়ে থাকা নতুন প্রশ্ন, রহস্য ও নাটকীয় মোড়ের।

পোস্টার প্রকাশ করে অজয় লিখেছেন, ‘প্রতিটা মানুষের দৃষ্টিভঙ্গি আলাদা হয়। আর আমার কাছে আমার পরিবারই সবকিছু।’পোস্টারেও উঠে এসেছে বিজয়ের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দর্শন—‘আমার কাছে সত্য, সঠিক কেবলই আমার পরিবার।’

ফলে ধারণা করা হচ্ছে, আগের দুই কিস্তির মতো এবারও নিজের পরিবারকে রক্ষা করাই বিজয় সালগাঁওকারের প্রধান লক্ষ্য হয়ে থাকবে। সত্য, মিথ্যা আর পরিবারের নিরাপত্তাকে ঘিরে আবারও জটিল এক খেলায় নামতে পারেন তিনি।

এর আগে প্রকাশিত টিজারেও বিজয়ের মানসিক অবস্থার কিছুটা আভাস মিলেছিল। সেখানে বছরের পর বছর ধরে তাঁকে নিয়ে মানুষের দেওয়া নানা পরিচয় ও মন্তব্যের কথা বলতে শোনা যায়। তবে সব পরিচয়ের ঊর্ধ্বে বিজয়ের কাছে তাঁর পরিবারই সবচেয়ে গুরুত্বপূর্ণ—এমন বার্তাই উঠে আসে টিজারে।

মালয়ালম সিনেমার হিন্দি রিমেক হিসেবে নির্মিত ‘দৃশ্যম’ ও ‘দৃশ্যম ২’ দর্শক ও বক্স অফিস—দুই ক্ষেত্রেই ব্যাপক সাফল্য পেয়েছিল। বিশেষ করে বিজয় সালগাঁওকার চরিত্রে অজয় দেবগণের অভিনয় দর্শকদের মধ্যে আলাদা জনপ্রিয়তা তৈরি করে।

অভিষেক পাঠকের পরিচালনায় নির্মিত ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’-এ অজয় দেবগণের সঙ্গে রয়েছেন টাবু, শ্রিয়া শরণ, রজত কাপুর, ইশিতা দত্ত, কমলেশ সাওয়ান্ত, জয়দীপ আহলাওয়াত ও প্রকাশ রাজসহ আরো অনেকে।

দুই কিস্তিতে দীর্ঘদিন ধরে নিজের পরিবারকে ঘিরে তৈরি হওয়া রহস্য সামলে এসেছেন বিজয় সালগাঁওকার। এবার ‘দৃশ্যম : দ্য কনক্লুশন’-এ সেই গল্পের শেষ পরিণতি কী হতে যাচ্ছে, সেটিই এখন দর্শকদের সবচেয়ে বড় কৌতূহল। আর সবকিছুর উত্তর মিলবে সেই বহুল আলোচিত তারিখেই—২ অক্টোবর। চলতি বছরের এই দিনেই মুক্তি পাবে ছবিটি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।