রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেনের ড্রোন হামলায় জ্বলছে রুশ ডিপো

প্রকাশিত - ২৪ আগস্ট, ২০২৬   ১১:১৩ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : ইউক্রেনের অব্যাহত ড্রোন হামলায় জ্বলছে রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম অনলাইন খুচরা প্ল্যাটফর্ম ওজোন। কয়েকদিন ধরে ইউক্রেনীয় ড্রোন হামলার মূল লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে এই দ্বিতীয় বৃহত্তম অনলাইন প্ল্যাটফর্মটি। রাশিয়ার অর্থনীতি এবং সরবরাহ ব্যবস্থার ওপর চাপ সৃষ্টি করতে কিয়েভ দূরপাল্লার ড্রোন অভিযান পরিচালনা করছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ওজোন জানিয়েছে, রাতভর ড্রোন হামলায় রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার, দাগেস্তান, স্তাভরোপল এবং আদিগেয়ায় ডিপোগুলোতে আগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।২৪ আগস্ট  পর্যন্ত ওজোনের মোট ৬টি লজিস্টিকস সেন্টারে হামলা চালানো হয়েছে।

এর আগে ইউক্রেন দেশটির বৃহত্তম অনলাইন খুচরা বিক্রেতা ওয়াইল্ডবেরিজের ডিপোগুলোতে হামলা চালিয়েছিল। এই হামলা বৈধ হিসেবে বর্ণনা করেছে কিয়েভ। কারণ প্রতিষ্ঠানটি রুশ সেনাবাহিনীর রসদ সরবারহ করছে বলে অভিযোগ কিয়েভের। তবে এই অভিযোগকে অস্বীকার করে আসছে মস্কো।ড্রোন হামলার সতর্কতায় স্তাভরোপল এবং আদিগেয়া অঞ্চলের দুটি বড় ডিপো সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হয়েছে কম্পানিটি। 
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।