রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

দীর্ঘ বিরতির পর আবারও গান নিয়ে আর্টসেল

প্রকাশিত - ২৩ আগস্ট, ২০২৬   ১২:০৫ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : নতুন গান প্রকাশ করেছে জনপ্রিয় ব্যান্ড আর্টসেল। সম্প্রতি তাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে এসেছে ‘বিদায় কিভাবে জানাই’ গানটির লিরিক্যাল ভিডিও। এটি মূলত ব্যান্ডের ‘চতুর্থাংশ ইপি’ অ্যালবামের শেষ গান।  

গানটি সামনে আসার পর থেকেই সামাজিক মাধ্যম ও অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে ভক্তদের ইতিবাচক প্রতিক্রিয়া এবং আবেগঘন মন্তব্য দেখা গেছে। বিশেষ করে গানটি শুনে প্রিয়জনদের হারানো ও বিদায় জানানোর স্মৃতিচারণ করছেন শ্রোতাদের অনেকে। 

গত শনিবার (২২ আগস্ট) আর্টসেলের অফিশিয়াল ইউটিউব চ্যানেল, স্পটিফাইসহ বিভিন্ন প্ল্যাটফর্মে গানটির লিরিক ভিডিও মুক্তি দেওয়া হয়। মুক্তির একদিন পেরোতেই বেশ সাড়া পেয়েছে গানটি। লিরিক্যাল এই ভিডিওতে এই সময়ের মধ্যে ১৭ হাজার বারের বেশি দেখা হয়েছে। জমা পড়েছে শ্রোতাদের শত শত মন্তব্য।

গানটির কথা যৌথভাবে লিখেছেন সাইফ আল নাজি (সেজান) ও শাহান কবন্ধ। সুর ও সংগীতায়োজন করেছে ব্যান্ড আর্টসেল নিজেই। গেয়েছেন ভোকালিস্ট লিংকন ডি কস্তা। 

গানটি প্রকাশের পর ইউটিউবের কমেন্ট বক্সে সাধারণ শ্রোতাদের ব্যক্তিগত আবেগ ও স্মৃতির নানা অনুষঙ্গ ফুটে উঠেছে। সম্প্রতি পিতৃহারা এক শ্রোতা কমেন্টে লিখেছেন, ‘গত ১৮ আগস্ট বাবাকে হারানোর পর থেকে মনে প্রশ্ন জাগছিল কীভাবে তাকে বিদায় জানাব, গানটির মধ্য দিয়ে সেই কষ্টের প্রকাশ ঘটেছে।’ আরেক শ্রোতা মন্তব্য করেছেন, ‘আহা.... কি সুন্দর গানের কথা... বিদায় কিভাবে জানাই (প্রিয়তমা চলে গেছে)।’  আরেক শ্রোতা আবার লিখেছেন, ‘আর্টসেল আবার পুরোনো রূপে ফিরেছে, দারুণ।’

সাধারণ ভক্তদের পাশাপাশি গানটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী মিনার রহমানও। তিনি এক ফেসবুক পোস্টে চট্টগ্রামে শো শেষে ঢাকায় ফেরার পথে বিমানবন্দরে আর্টসেল সদস্যদের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করেন। সেখানে আর্টসেলকে নিজের প্রিয় ব্যান্ড উল্লেখ করে গানটি সবাইকে শোনার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, গানটিকে ব্যান্ডের দীর্ঘ মিউজিক্যাল যাত্রার একটি বিশেষ অধ্যায়ের সমাপ্তি হিসেবে দেখছে আর্টসেল। ব্যান্ডটির মতে, কিছু বিদায় কীভাবে জানাতে হয় তা জানা থাকে না; গানটি প্রকাশের মধ্য দিয়েই সেই না-বলা অভিজ্ঞতার কিছুটা ভাগ করে নেওয়া হয়েছে।

‘চতুর্থাংশ ইপি’ অ্যালবামটি আর্টসেলের অন্যতম শ্রোতাপ্রিয় অ্যালবাম। এই অ্যালবামের গানগুলোর মধ্যে রয়েছে ‘ও আকাশ’, ‘একটা নতুন গান’, ‘জানি ভুল করেছি’ এবং শেষ গান ‘বিদায় কীভাবে জানাই’।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।