রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফোন করে নিয়ে হত্যা করা হয় হিজবুল্লাহ কমান্ডারকে

প্রকাশিত - ১৮ আগস্ট, ২০২৪   ০৯:১৭ পিএম
webnews24

প্রভাত ডেস্ক : ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় গত ৩১ জুলাই নিহত হন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সর্বোচ্চ সামরিক কমান্ডার ফুয়াদ সুখর। ওইদিন রাজধানী বৈরুতের একটি ভবনে তাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ে দখলদার ইসরায়েল। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল জানিয়েছে, হত্যাকা-ের শিকার হওয়ার আগে একটি ফোন কল পান ফুয়াদ। ফোন করে তাকে তার আবাসিক ভবনের সপ্তম তলায় যেতে বলা হয়। সেখানে যাওয়ার পরই ভবনটিতে ক্ষেপণাস্ত্র আঘাত হানে।
হিজবুল্লাহর এক কর্মকর্তা সংবাদমাধ্যমটিকে বলেছেন, ফোনকল করে ফুয়াদ সুখরকে সপ্তম তলায় নেয়া হয়। আশপাশে যেহেতু অন্যান্য আরও ভবন ছিল। ফলে (উপরের তলায়) নিয়ে গিয়ে তাকে সহজে লক্ষ্য করা যেত। ফোনকলটি সম্ভবত এমন কারও কাছ থেকে এসেছিল যিনি হিজবুল্লাহর অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থায় ঢুকতে পেরেছিলেন।
ইসরায়েল কীভাবে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে ফুয়াদকে হত্যা করতে সমর্থ হলো সেটি নিয়ে তদন্ত করছে হিজবুল্লাহ ও তাদের সাহায্যকারী দেশ ইরান। তাদের বিশ্বাস, ইসরায়েল হিজবুল্লাহর পাল্টা নজরদারি ব্যবস্থা ভাঙতে সক্ষম হয়েছিল। ফুয়াদ সুখরকে হত্যার পর হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে শক্তিশালী প্রতিশোধ নেয়ার হুমকি দেয়।
গত বছরের ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। এরপর এতে যোগ দেয় হিজবুল্লাহ। যদিও ইসরায়েল-হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষ সীমান্তেই সীমাবদ্ধ ছিল। কিন্তু গত ৩১ জুলাই রাজধানী বৈরুতে হামলা চালিয়ে কমান্ডার ফুয়াদ সুখরকে হত্যার পর সব হিসাব-নিকাশ পাল্টে যায়। হিজবুল্লাহ এখন বলছে ইসরায়েল সীমা অতিক্রম করেছে। এ কারণে তাদের শাস্তি পেতেই হবে।


 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।